| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে জোড়া সেঞ্চুরি করবে মোমিনুলঃ জেমি সিডন্সের ভবিষ্যৎবানী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৯:৩৫:৩৬
চট্টগ্রামে জোড়া সেঞ্চুরি করবে মোমিনুলঃ জেমি সিডন্সের ভবিষ্যৎবানী

তাইতো এই অধিনায়ক মমিনুল হকের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে গুঞ্জন উঠেছিল অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে তাকে। তবে এসব কথায় কান দিচ্ছেন না জাতীয় দলের বর্তমান ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তিনি জানিয়েছেন খুব দ্রুতই রানে ফিরবেন মমিনুল হক।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। যে মাঠে বরাবরই দুর্দান্ত খেলে থাকেন অধিনায়ক মমিনুল হক। ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির মধ্যে সাতটিই এই মাঠে করেছেন কক্সবাজারের ছেলে মুমিনুল।

এবার শ্রীলঙ্কার বিপক্ষেও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তির সুযোগ দেখছেন সিডন্স। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ চট্টগ্রামে মুমিনুল পাচ্ছেন দুইটি সেঞ্চুরি বাড়িয়ে নেওয়ার সুযোগ। তাই সাম্প্রতিক অফফর্ম নিয়ে চিন্তিত নন টাইগারদের ব্যাটিং কোচ।

মঙ্গলবার সংবাদমাধ্যমে সিডন্স বলেছেন, “আমি ওকে (মুমিনুল) সবসময় বলছি, চট্টগ্রামে ওর ৯টি (আসলে ৭টি) টেস্ট সেঞ্চুরি আছে। এবার ওর সামনে সুযোগ আরও দুইটি সেঞ্চুরি করার। সে এই মাঠ ভালোবাসে এবং আমি চেষ্টা করছি ওকে যথাযথ প্রস্তুত করতে। সে নিজেও অনেক আত্মবিশ্বাসী।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...