| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকের ব্যাপারে অদ্ভুত প্রশ্ন করলেন রাজ্জাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৯:১৩:৫৩
মুশফিকের ব্যাপারে অদ্ভুত প্রশ্ন করলেন রাজ্জাক

নিজের বয়স ৩৫-এ পা দিলেন মুশফিক। এই বয়সে তিন ফরম্যাটে দিব্যি খেলে বেড়ানো শুধু মুশফিক নন, ক্রিকেট বিশ্বের যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন ব্যাপার। এমনকি সময়টাও খারাপ যাচ্ছে তাঁর। ব্যাট হাতে ছন্দে নেই আগের মতো। তবে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মুশফিক যেন সরে যান সেটা অধিকাংশ ভক্তরাই চান।

তামিম নিজ থেকে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রাখছেন। মাহমুদউল্লাহ তো টেস্ট থেকে অবসরে চলে গেছেন। যে কারণে বিসিবি প্রধান পাপন বলেছেন, তিনি চান না কোনো সিনিয়র ক্রিকেটার মন খারাপ করে খেলুক। তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন রাজ্জাক।

“পাপন ভাই যেটা বলেছে এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলনি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার।”

বিসিবি প্রধান পাপনের ধারণা তামিম, রিয়াদের মতো মুশফিকও নিশ্চয়ই কোনো ফরম্যাট থেকে নিজ থেকে সরে আসার কথা ভাবছেন। তবে এই জায়গায় একটু ভিন্ন মত প্রকাশ করেছেন রাজ্জাক। তাঁর মত, পাপন কারো নাম উচ্চারণ করে কিছু বলেননি।

“একটা টিমে যেখানে রেসপেক্ট দেওয়া, যেটা আপনি যদি মনে করেন আপনি সিনিয়র ক্রিকেটার, আপনি যদি মনে করেন আপনি এটা, যেটা তামিম করেছে টি-টোয়েন্টিতে, ওর কাছে মনে হচ্ছে। সবাই বলেছে ওকে নেওয়া হচ্ছে না, কিন্তু ও মনে করেছে ওর না খেলা উচিৎ। পাপন ভাই আসলে সেই কথাটাই বলেছে।”

তিনি আরও যোগ করেন, “সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। তাঁর নাম তো উচ্চারণ করেননি। শুধু সে নয়, কারো নামই কিন্তু উচ্চারণ করেনি। আমি আসলে জানি না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...