| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ এবার মুক্তি পেলেন আফ্রিকার হেড কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৭:১৩:৫১
ব্রেকিং নিউজঃ এবার মুক্তি পেলেন আফ্রিকার হেড কোচ

এই কোচের সাবেক সতীর্থ অ্যাডামস অভিযোগ এনেছিলেন প্রোটিয়া দলে খেলার সময়ে তাঁর সতীর্থরা তাঁকে ‘বাদামি বিষ্ঠা’ বলে ডাকতেন, যার মধ্যে ছিলেন বাউচারও। অবশ্য প্রোটিয়া এই হেড কোচ তা শিকার করে নিয়েছেন। এমনকি ক্ষমাও চেয়েছেন অ্যাডামসের কাছে।

তবে এই নাম যে তিনি দেননি তা অকপটে শিকার করেন বাউচার। তবে অ্যাডামসই নয়, বাউচারের বিরুদ্ধে অভিযোগ আনেন সাবেক প্রোটিয়া সহকারী কোচ এনেক এনকোউই। তাঁদের অভিযোগের পর আনুষ্ঠানিক তদন্তে নামে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সেই তদন্তে বাউচারের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের কোনো অভিযোগ পায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ফলে এই অভিযোগ থেকে যে তিনি মুক্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানায় সিএসএ।

বাউচারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগকারী পল অ্যাডামস নিজেই শুনানিতে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেননি। শুনানির সময় অভিযোগ প্রত্যাহার করেছেন অ্যাডামস। তিনি উল্লেখ করেন, সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিংয়ের প্রক্রিয়া চলাকালীন যে অভিযোগ এনেছিলেন তা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে নয়।

বরং ২০০০-এর দিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সংস্কৃতি সম্পর্কে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন। এমনকি বাউচার যে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন সেটি তিনি গ্রহণও করেছেন বলে জানা যায় বিবৃতিতে।

বাউচারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছেন সাবেক প্রোটিয়া সহকারী কোচ এনকোউই-ও। তিনি সাক্ষ্য দিতে রাজি হননি। গ্রায়েম স্মিথের পর এবার এই অভিযোগ থেকে মুক্তি পেলেন বাউচার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...