| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সুখবর দিল অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৬:৪১:৩৫
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সুখবর দিল অস্ট্রেলিয়া

গতকাল ০৯ মে সোমবার রাতে বিক্ষোভকারীদের হামলার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে। এইপরিস্থিতিতে গত কয়েক মাস ধরেই অর্থনৈতিক মন্দার কারণে অস্থির অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কায়। সাথে সাথে এরই মধ্যে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে তারা।

রাজাপাকশের পদত্যাগের পর সরকারি সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর পাল্টা হামলা করেন। যার ফলে সারা দেশে কারফিউ জারি করে রাজধানী কলম্বোয় আর্মি মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এই সহিংসতায় এরই মধ্যে চারজনের প্রাণহানি ঘটেছে।

এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, অস্ট্রেলিয়া দল সফরের জন্য রাজি হবে তো? কেননা এর আগে নিরাপত্তার কারণে ২০১৬ সালে বাংলাদেশ সফরসহ বেশ কয়েকটি ভিন্ন সফর বাতিল ও স্থগিতের নজির রয়েছে তাদের।

তবে এবার ভিন্ন অবস্থানে অসিরা। শ্রীলঙ্কায় এখন সহিংসতা চললেও, সফরের ব্যাপারে আশাবাদী তারা। আগামী ৭ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় তিন টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট খেলার কথা রয়েছে অসিদের।

শ্রীলঙ্কা সফরের জন্য এরই মধ্যে ভিন্ন সিরিজের জন্য ভিন্ন ভিন্ন শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সফরে কলম্বোয় ১৬ দিন থাকতে হবে অস্ট্রেলিয়া দলকে। আর মূলত কলম্বোতেই চলছে মূল সহিংসতা। তবু সফরের ব্যাপারে আশাবাদী বোর্ডের কর্মকর্তারা।

অস্ট্রেলিয়ার ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেটডটকমডটএইউ তাদের প্রতিবেদনে জানাচ্ছে, গত মাসে অর্থনৈতিক অস্থিরতার মাঝেই শ্রীলঙ্কা সফর করেছিলেন বোর্ডের নিরাপত্তা প্রধান স্টুয়ার্ট বেইলি। তার কাছে শ্রীলঙ্কাকে সফরের জন্য নিরাপদই মনে হয়েছে।

তবে এখন নতুন করে সহিংসতা শুরু হওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে যেকোনো জরুরি পরিস্থিতি সামনে এলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারা। তাই এ সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া আশাবাদী হলেও, একপ্রকার অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজলউড, জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক)।

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...