| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশেষ কারনে এক ম্যাচে ৫০ হাজার টাকা জরিমানা খেলো বাংলাদেশী এই ক্লাব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৫:২৯:৫৫
বিশেষ কারনে এক ম্যাচে ৫০ হাজার টাকা জরিমানা খেলো বাংলাদেশী এই ক্লাব

একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে মাঠে প্রবেশ করতে দেয়নি মোহামেডানের বিপক্ষে ম্যাচটি চলা কালিন সময়ে। এই কাজ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তারা। সাংবাদিককে না ঢুকতে দেওয়ায় পরে ওই বেসরকারী টিভি চ্যানেল থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়।

যা পরে ক্লাবটির জন্য কাল হয়ে দাড়ায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরে আসলে ব্যবস্থা নেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাফুফের শৃঙ্খলা কমিটি শেখ রাসেল ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার রাতে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মধ্যকার খেলার ম্যাচ কমিশনারের রিপোর্টসহ চ্যানেলে গত ২৫ তারিখে প্রকাশিত সংবাদ হতে পরিলক্ষিত হয় যে উল্লিখিত খেলা প্রচারের জন্য ওই টিভি চ্যানেলকে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করা হয়।’

শেখ রাসেল ক্রীড়া চক্রকে বাফুফে নির্দেশ দেয়, আগামী ৯ জুনের মধ্যে যাতে বাফুফে'র অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দেয়া হয়।

শেখ রাসেল ক্রীড়া চক্র ছাড়াও সোমবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ফর্টিস এফসি ক্লাবকেও এক লাখ টাকা জরিমানা করে বাফুফে শৃঙ্খলা কমিটি। ফর্টিস এফসি ক্লাব গত ২৭ এপ্রিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ওয়ারি ক্লাবের মুখোমুখি হয়। ওই ম্যাচ শেষে ওয়ারি ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ান ফর্টিসের খেলোয়াড় ও কর্তারা। জরিমানা ছাড়াও ফর্টিস ক্লাবের সহকারী কোচ আতিকুর রহমানকে আগামী ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...