| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাসেলেকে প্রশংসা করে পান্তকে শাস্ত্রীর পরামর্শ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৫:১৭:০৫
রাসেলেকে প্রশংসা করে পান্তকে শাস্ত্রীর পরামর্শ

ক্যারিবিয়ান তারকা রাসেল মূলত মাসেল পাওয়ার ব্যবহার করে এমনসব শট খেলেন। তবে এ দিকে তারমতো অতটা মাসেল পাওয়ার নেই ভারতের অন্য তম তারকা ঋষভ পান্তের, তবে টাইমিং আর দুর্দান্ত ট্যাকনিকে তিনিও কম যান না। ক্রিকেট মাঠের ২২ গজের মধ্যে থেকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন তিনি। পান্তকে এবার রাসেলের মতো আগ্রাসী ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।

ঘরোয়া আসর আইপিএলের ১৫ আসরে দিল্লি ক্যাপিটালিসকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দলের ব্যাটিং লাইনআপেরও ভর ভরসার নাম পান্ত। এই উইকেটরক্ষক-ব্যাটার দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করতে পারেন। বড় ইনিংস যেমন খেলতে পারেন, তেমনি দ্রুত রান তোলারও সামর্থ্য আছে তার।

মূলত টপ অর্ডারে ব্যাটিং করেন বলেই বেশিরভাগ সময় পান্তের কাছে লম্বা ইনিংস প্রত্যাশা করে দল। তাই শুরুর দিকে উইকেটে সেট হয়ে তারপর বড় শট খেলেন তিনি। তবে শুরু থেকেই বড় শট খেলতে তাকে পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।

ভারতের সাবেক এই প্রধান কোচ বলেন, 'আমি মনে করি, একবার যখন সে (পান্ত) নিজের মতো খেলা শুরু করে তখন তা পরিবর্তন করা উচিত না, ক্রিকেটের এই সংস্করণে (টি-টোয়েন্টিতে) রাসেলের মতো করে ব্যাটিং করা উচিত।'

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটে সেট হওয়ার জন্য একজন ব্যাটার খুব বেশি সময় পান না। এমনকি শুরু থেকেই রান তোলার দিকে মনযোগ রাখতে হয়। শাস্ত্রী মনে করেন, বোলার কে তা না দেখে, রান করার দিকে মনযোগী হওয়া জরুরি।

তিনি বলেন, 'বেশি কিছু চিন্তা না করে, রান করার দিকে আপনার নজর রাখতে হবে। বোলার কে, তা দেখার দরকার নেই, যদি বাজে বল হয় তাহলে শট খেলুন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...