| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রথম দিন শেষে দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৫:০১:৩৪
প্রথম দিন শেষে দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের সর্বশেষ ফলাফল

শ্রীলঙ্কা বাহিনি বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। বাংলাদেশের বোলারা শুরু থেকেই লঙ্কান দুই ব্যাটারকে ব্যাপক চাপে রাখেন। টাইগার এই দুই বোলার হল পেসার আবু জায়েদ রাহি ও মুকিদুল ইসলাম মুগ্ধ। তাতে উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বিসিবি একাদশকে। ইনিংসের ষষ্ঠ ওভারে স্বাগতিকদের প্রথম উইকেট এনে দেন মুগ্ধ।

ডানহাতি এই পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়কে ক্যাচ দেন করুনারত্নে। ১৮ বলে মাত্র ২ রান করেছেন লঙ্কান অধিনায়ক। এর একটু পরই অবশ্য হানা দেয় বৃষ্টি। তাতে বেরসিক বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।

এরপর বিকেএসপিতে তিন দফায় বৃষ্টি হয়েছে। খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ২ টা ২৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৮.৩ ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা।

যেখানে ১ উইকেট হারিয়ে ১৪ রান তোলে সফরকারীরা। ৭ রানে ফার্নান্দো এবং ৫ রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। বিসিবি একাদশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মুগ্ধ। এদিন বিসিবি একাদশের হয়ে বোলিং করেছেন রাহি, মুগ্ধ এবং মোহাম্মদ এনামুল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা- ১৪/১ (৮.৩ ওভার) (ফার্নান্দো ৭*, মেন্ডিস ৫*, করুনারত্নে ২)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...