| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে আজ মাঠে নামবে লক্ষ্ণৌ-গুজরাট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৩:৫৯:০০
পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দৌড়ে আজ মাঠে নামবে লক্ষ্ণৌ-গুজরাট

তবে এই আইপিএলে এখন পর্যন্ত দু’টো দলের মধ্যে অমিলও আছে। পর পর দু’টো ম্যাচ জিতে ছন্দে আছে কে এল রাহুলের লখনউ। অন্য দিকে, পর পর দু’টো ম্যাচ হেরে কিছুটা ধাক্কা খেয়েছে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স। এই ম্যাচে দেখা যাবে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাও। হার্দিক বনাম ক্রুণাল। যা একটা বাড়তি আকর্ষণ এনে দিচ্ছে এই দ্বৈরথকে।

কলকাতাকে হারানোর পরে লখনউ ড্রেসিংরুমে দলীয় ঐক্যের প্রশংসা করে বক্তব্য রেখেছিলেন লখউয়ের স্পিন বোলিং কোচ নরেন্দ্র হিরওয়ানি। গণমাধ্যমে তুলে ধরা লখনউয়ের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে দলের ক্রিকেটারদের উদ্দেশে ভারতের প্রাক্তন লেগস্পিনার বলছেন, ‘‘আমাদের দলে একটা জিনিস আমি খুব বেশি দেখতে পাচ্ছি। একাত্মবোধ। সবাই সবার সাফল্য উপভোগ করছে। সবাই যদি নিজের কথা ভাবত, তা হলে চাপে পড়ে যেত। কিন্তু যে হেতু সবাই দলের কথা ভাবছে, তাই খোলা মনে খেলতে পারছে।’’

লখনউয়ের সবচেয়ে বড় সুবিধে, দলের ভারসাম্য। ব্যাটাররা যেমন ছন্দে আছেন, বোলাররাও সাফল্যের মুখ দেখছেন। অলরাউন্ডার জেসন হোল্ডার এবং ক্রুণাল পাণ্ড্য উপযুক্ত ভারসাম্য এনে দিয়েছেন দলে। মহসিন খানের মতো তরুণ ফাস্ট বোলার চমকপ্রদ ভাবে উঠে এসেছেন। সঙ্গে আছেন আবেশ খান এবং দুষ্মন্ত চামিরার মতো পেসার।

ব্যাটারদের মধ্যে অধিনায়ক রাহুল তো ছন্দে আছেনই, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফর্মে ফিরে এসেছেন আর এক ওপেনিং ব্যাটার কুইন্টন ডি’ককও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...