| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৫ উইকেট নিয়েও দলের চরম হারের পর মুখ খুললেন বুমরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৩:৪১:২১
৫ উইকেট নিয়েও দলের চরম হারের পর মুখ খুললেন বুমরা

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ১০ ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। সোমবার কলকাতার বিরুদ্ধে একটা ম্যাচেই যশপ্রীত বুমরা নিলেন পাঁচ উইকেট। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কলকাতার ইনিংসের শেষ দিকে আন্দ্রে রাসেলদের ত্রাস হয়ে ওঠেন বুমরা। শেষ ওভারে দিলেন মাত্র ১ রান।

তবে এই সব সংখ্যার দিকে নজর দেন না বুমরা। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, “আমি সংখ্যা বা রেকর্ডের তাকাই না। নিজের কাজটা ঠিক মতো করে যাওয়ার দিকে নজর দিই সব সময়। কখনও কখনও ভাল বল করলেও উইকেট পাওয়া যায় না। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল বল করছিলাম। অতিরিক্ত কিছু করতে চাই না, দলের হয়ে যখনই সম্ভব, তখনই নিজের অবদান রাখতে চাই।”

পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। কিন্তু এ বার তারা রয়েছে লিগের একদম শেষ স্থানে। এখনও পর্যন্ত মাত্র দু’টি ম্যাচ জিততে পেরেছে তারা। প্লে-অফে যাওয়ার কোনও আশা নেই। বুমরা বলেন, “দল জিতলে ভাল লাগত। সেই সুযোগ আমাদের সামনে ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। নিজেদের ভুল শুধরে নিয়ে পরের বারের জন্য তৈরি হতে হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...