| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মুস্তাফিজদের দিল্লির প্লে-অফ খেলা নিয়ে এবার মুখ খুললেন পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১২:১৬:৩৪
মুস্তাফিজদের দিল্লির প্লে-অফ খেলা নিয়ে এবার মুখ খুললেন পন্টিং

শেষ ম্যাচে দলটি চেন্নাই সুপার কিংসের কাছে ৯১ রানের বিশাল পর্যায়ে দিল্লীর প্লে-অফ স্বপ্ন হোঁচট খেয়েছে। ফলে পয়েন্ট তালিকায় দলটির জন্য সমীকরণ বেশ জটিল হয়ে গেলো। বিরাট এই ধাক্কা সামলে দলকে এখন জিততে হবে বাকি তিনটি ম্যাচের প্রায় সবগুলোই। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও শেষ চার নিশ্চিত করার ব্যাপারে বেশ আশাবাদী মুস্তাফিজদের কোচ রিকি পন্টিং।

তিনি বলেন, ‘আমি আশাবাদী, আসন্ন তিনটি ম্যাচই জিতে আমরা প্লে-অফে পৌঁছাতে পারব।’

দিল্লীর বাজে পারফরম্যান্সের পেছনে অনেকেই দায় চাপাচ্ছেন অধিনায়ক রিশভ পান্টের ঘাড়ে। প্রধান কোচ অবশ্য আগলে রাখছেন অধিনায়ককে।

তিনি বলেন, ‘পান্ট মাঠে যা সিদ্ধান্ত নেয়, তার প্রত্যেকটাকে আমি সমর্থন করি। আমি নিজেও টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলাম। তাই জানি কী পরিমাণ চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় কতটা কম থাকে। বাইরে থেকে সমালোচনা করা অনেক সহজ ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, মাঠের ভিতরে থাকলে কাজটা মোটেই সহজ নয়।’

১১ ম্যাচ খেলে দিল্লী জিতেছে ৫টি ম্যাচে, মোট পয়েন্ট ১০। বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি। সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে থাকলেও দিল্লী এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেছনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...