মুম্বাইকে চরম ভাবে হারিয়ে প্লে-অফের আশায় কলকাতা
সোমবার রাতে রোহিত শর্মার দলকে ১১৩ রানেই গুটিয়ে দিয়ে ৫২ রানের বড় জয় তুলে নিয়েছে কলকাতা। নিজেদে ১২ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। কলকাতার এই জয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দল। তিন আর চারে থাকা দুই দলই তাদের চেয়ে ২ জয় এগিয়ে। অর্থাৎ বাকি দুই ম্যাচে জিতলে প্লে-অফের আশা থাকবে কলকাতার।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইশান কিশান (৪৩ বলে ৫১) ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। রোহিত শর্মা করেন মাত্র ২। বাকিরাও কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। ১৭.৩ ওভারে ১১৩ রানেই থামে মুম্বাই।
কলকাতার প্যাট কামিন্স ২২ রানে ৩টি আর আন্দ্রে রাসেল সমান রান খরচায় নেন দুটি উইকেট।
এর আগে জাসপ্রিত বুমরাহর ক্যারিয়ারসেরা বোলিংয়ের (৫/১০) পরও ভেঙ্কটেশ আয়ার এবং নিতিশ রানার মাঝারি দুটি ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি দাঁড় করায় কেকেআর।
টস হেরে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আয়ার উড়ন্ত সূচনা এনে দেন কলকাতাকে। ৩৪ বলের উদ্বোধনী জুটিতে ৬০ রান তুলে দেন এই ব্যাটার, যার মধ্যে আজিঙ্কা রাহানের অবদান ছিল ১০ বলে ৯।
মারমুখী আয়ার ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিলেন। পঞ্চম ওভারে রিলে মেরেডিথকে একটি করে চার-ছক্কা হাঁকান। ষষ্ঠ ওভারে কুমার কার্তেকিয়ার ওপরও চড়াও হয়েছিলেন ভেঙ্কটেশ।
প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলটি সীমানার ওপারে আছড়ে ফেলেন। কিন্তু ওই ছক্কার পরই কার্তেকিয়ার বাঁহাতি স্পিনে কভারে ক্যাচ তুলে দেন ভেঙ্কটেশ। ২৪ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৩ রানে ফিরতে হয় কলকাতা ওপেনারকে।
ধীরগতির ব্যাটিং থেকে বের হতে পারেননি রাহানে। টুকটুক করে এগোতে থাকা কলকাতা ওপেনার ২৫ বলে ২৪ করে শেষ পর্যন্ত কার্তেকিয়ার বলে বোল্ড হন।
তবে সঙ্গী হারিয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেন নিতিশ রানা। ওই ওভারেই শেষ দুই বলে টানা ছক্কা হাঁকান। এক ওভার পর পোলার্ডকে হাঁকান আরও দুই ছক্কা। শেষ পর্যন্ত ২৬ বলে ৪৩ রান করে জসপ্রিত বুমরাহর বলে ইশান কিশানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।
এরপরের ব্যাটাররা অবশ্য দাঁড়াতেই পারেনি মুম্বাই বোলারদের সামনে। শ্রেয়াস আয়ার আউট হন ৮ বলে মাত্র ৬ রান করে। আন্দ্রে রাসেল করেন ৫ বলে ৯ রান। শেলডন কটরেল করেন ৭ বলে ৫ রান।
কামিন্স, সুনিল নারিন, টিম সাউদি আউট হন শূন্য রানে। বরুন চক্রবর্তি শূন্য রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৯ বলে ২৩ রানে রিঙ্কু সিং অপরাজিত থাকেন ২৩ রানে।
জসপ্রিত বুমরাহ ছাড়াও ২ উইকেট নেন কুমার কার্তিকেয়া, ১টি করে উইকেট নেন ড্যানিয়েল শামস এবং মুরুগান অশ্বিন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
