| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইপিএলে প্লে-অফে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে যে ৪টি দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ২২:৩০:৪৬
আইপিএলে প্লে-অফে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে যে ৪টি দল

আসরের অন্নতম সেরা দল সানরাইজ হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের পরাজয় কার্যত নিশ্চিত করে দিল প্লে-অফের ছবিটি। শেষ চারে পৌঁছাতে চলেছে যারা তাদের তালিকা এখন স্পষ্ট। গতকাল দিল্লি ক্যাপিটালসের পরাজয় কার্যত ভাগ্য ফিরিয়ে এনেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের।

কারণ দিল্লি ক্যাপিটালস জয় লাভ করলে এক ধাক্কায় ব্যাঙ্গালোরের প্লে অফে পৌছানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতো। বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে রয়েছে চলতি আইপিএলে অন্তর্ভুক্ত দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি।

লখনউ সুপার জায়েন্টস পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এবং গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে শক্ত খুঁটি পুঁতে রেখেছে রাজস্থান রয়্যালস। রানরেটে বেশ কিছুটা পিছিয়ে থেকে রাজস্থানের সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

যে দিল্লি প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ছিল, চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর সেই স্বপ্নে ধাক্কা লেগেছে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে আছেন ঋষভ পান্টরা। এছাড়া সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজ হায়দরাবাদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...