| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন ড্যানিয়েল ভেটরি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১৯:২৪:২৪
পাকি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন ড্যানিয়েল ভেটরি

তবে কুশির খবর হল এবার পাকিস্তানের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন ড্যানিয়েল ভেটরি। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার বাবর।

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে বাবর আজমের। আইসিসির র‌্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তানের অধিনায়ক।

অনেকে মনে করেন ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। এদিকে ভেটরির মতে, সাম্প্রতিক সময়ে ফর্ম বিবেচনায় বাবরই সেরা ব্যাটার।

তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা পাঁচের মধ্যে আছেন বাবর। ভেটরি বলেন, 'সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে বলাটা কঠিন, তবে এই মুহূর্তে বাবর সবচেয়ে ইনফর্ম ব্যাটার।'

বাবর এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪০ টি টেস্ট খেলেছেন। যেখানে প্রায় ৪৬ গড়ে ২৮৫১ রান করেছেন তিনি। সাদা পোশাকে ২১টি হাফসেঞ্চুরির পাশাপাশি ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

রঙিন পোশাকেও বেশ ধারাবাহিক বাবর। ৮৬ ওয়ানডেতে প্রায় ৫৯ গড়ে ৪২৬১ রান করেছেন তিনি। যেখানে ১৮টি হাফসেঞ্চুরির পাশাপাশি ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে প্রায় ৪৫ গড়ে ২৬৮৬ রান করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...