অশ্বিনের মত স্বেচ্ছায় আউট হতে চাওয়ার কারণ জানালেন ডু প্লেসি
সেই একই ঘটনা মাস খানেকের ব্যবধানে সেই একই ভাবনা খেলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসির মাথায়। নিজে আউট হয়ে দিনেশ কার্তিককে ব্যাটিংয়ে আনতে চাচ্ছিলেন ডু প্লেসি। যা শেষ দিকে রান বাড়িয়ে নিতে পারে ব্যাঙ্গালুরু।
তবে শেষ পর্যন্ত তাকে স্বেচ্ছায় আউট হতে হয়নি। কারণ অপরপ্রান্তের ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল আউট হয়ে ফেরেন সাজঘরে আর উইকেটে আসেন কার্তিক। যে কারণে স্বেচ্ছায় আউট হতে চেয়েছিলেন ডু প্লেসি, সেটি যে অযৌক্তিক ছিল না তাও প্রমাণ করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে ১৯তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৫৯ রানের মাথায় আউট হন ম্যাক্সওয়েল। সেখান থেকে ২০ ওভারে ১৯২ রানের পাহাড়ে চলে ব্যাঙ্গালুরু। যেখানে ১ চার ও ৪টি ছক্কার মারে মাত্র ৮ বলে ৩০ রানের টর্নেডো ইনিংস খেলেন কার্তিক।
হায়দরাবাদকে ৬৭ রানে হারানোর পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডু প্লেসি বলেছেন, ‘যদি কার্তিক এভাবেই ছক্কা হাঁকাতে থাকে তাহলে সবাই তাকে বেশিক্ষণ ধরে ব্যাটিংয়ে দেখতে চাইবে। সত্যি কথা বলতে আমি আউট হতে চাচ্ছিলাম। এমনকি স্বেচ্ছায় উঠে যাওয়ার কথাও ভাবছিলাম।’
এ কথা শুনে উপস্থাপকের দায়িত্বে থাকা হার্শা ভোগলে জিজ্ঞেস করেন, ‘মানে কি স্বেচ্ছায় আউট হয়ে?’ উত্তরে ডু প্লেসি বলেন, ‘হ্যাঁ স্বেচ্ছা আউট হয়ে। তবে এরপর আমরা একটি উইকেট হারালাম। কার্তিক দারুণ ফর্মে কিন্তু এ উইকেট মোটেও সহজ ছিল না।’
তিনি আরও যোগ করেন, ‘এ উইকেট খুব ট্রিকি ছিল। এখানে শুরু থেকেই মারা সহজ ছিল না। এটা হয়তো কার্তিকের বেলায় হয়নি তবে অন্যরা প্রথম কিছু বল ভুগেছে। কার্তিকের একটা ক্যাচ ছাড়লো তারা। এরপরই সে মারমুখী ফিনিশিং দিলো।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
