| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও ব্যর্থ মেসি-নেইমাররা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১১:৪২:৪৭
আবারও ব্যর্থ মেসি-নেইমাররা

সবশেষ গতকাল ০৮ মে রোববার রাতে ত্রয়েসের সঙ্গে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে পিএসজি। এর আগের ম্যাচে লেন্সের সঙ্গে ১-১ ও স্ট্রসবার্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় এসব ড্রয়ের কারণে সমস্যা হচ্ছে না পিএসজি।

নিজেদের ঘরের মাঠে ত্রয়েসের বিপক্ষে পূর্ণ আধিপত্য বিস্তার করেই খেলেছেন মেসি, নেইমার, এমবাপেরা। ম্যাচের বয়স মাত্র ২৫ মিনিট হতেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নদের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে ত্রয়েস।

ম্যাচের ষষ্ঠ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার নিখুঁত ক্রসে সহজেই কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান মার্কুইহোস। পরে ২৫ মিনিটের মাথায় আরেক ব্রাজিলিয়ান নেইমারের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ডি-বক্সে এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি।

দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ত্রয়েস। এক গোল শোধ করতে তাদের সময় লাগে মাত্র ৫ মিনিট। ম্যাচের বয়স ৩০ মিনিট হতেই ত্রয়েসের প্রথম গোল করেন ইকে উগবো। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটে গিয়ে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন ফ্লোরিয়ান তারদেউ।

এই ড্রয়ের পরও স্বাভাবিকভাবেই শীর্ষে পিএসজি। লিগের ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ত্রয়েসের অবস্থান ১৬তম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...