| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোল, গোল, গোলঃ ৫-০ গোলের উৎসব করে লিভারপুলকে ছাড়িয়ে গেলো ম্যান সিটি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১০:৪৪:১৪
গোল, গোল, গোলঃ ৫-০ গোলের উৎসব করে লিভারপুলকে ছাড়িয়ে গেলো ম্যান সিটি

গত ০৭ মে শনিবার রাতে সেই মিশনে মাঠে নেমে নিউক্যাসল ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে পেপ গার্দিওলার শিষ্যরা। একের পর এক আক্রমণে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। যার ফলে লিগের ৩৫ ম্যাচ শেষে লিভারপুলের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে ম্যান সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে পুরোপুরি আধিপত্য বিস্তার করেই খেলেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে তারা করে গোল। লিড পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৯ মিনিট। হোয়াও ক্যানসেলোর বুদ্ধিদীপ্ত হেডে বল পেয়ে আরেক হেডে বল জালে জড়ান রহিম স্টারলিং।

বিরতিতে যাওয়ার আগে আরও একবার গোল উৎসব করেছে স্বাগতিকরা। ম্যাচের ৩৮ মিনিটের সময় নিউক্যাসল গোলরক্ষকের ভুলে সহজ সুযোগ পেয়ে খুব কাছ থেকেই জালের ঠিকানা খুঁজে নেন অ্যামেরিক লাপোর্তে। মাঝে নিউক্যাসলের একটি গোল বাতিল হয় অফসাইডে।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬১ মিনিটের সময় গোলের খাতায় নাম তোলেন রদ্রি। নির্ধারিত ৯০ মিনিটের একদম শেষ দিকে হালি পূরণ করেন ফিল ফোডেন। আর অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন স্টারলিং।

এই জয়ের পর ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সমান ৮৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল। বাকি থাকা তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই আবার চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...