| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: এশিয়া কাপ আয়োজন করছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৮ ২১:৩৮:০৫
ব্রেকিং নিউজ: এশিয়া কাপ আয়োজন করছে বিসিবি

২০১৮ সালে মালয়েশিয়ায় টাইগ্রেসদের এশিয়া কাপ জয় বাংলার ক্রিকেটের জন্য বড় অর্জন। ছেলেরা এখনও এমন অর্জন করে দেখাতে পারেনি। কিনরারা একাডেমি ওভালে তাই করেছে লাল সবুজের নারীরা। সঙ্গে স্বপ্ন করেছে আরও চওড়া, সুযোগ এসেছে আরও একদফা।

বশ মাহামারী করোনার কারণে ২০২০ সালের স্থগিত নারীদের এশিয়া কাপের পরবর্তী আসর হবে বাংলাদেশের সিলেটে। তবে সেখানেও আছে করোনারই অবদান। সেপ্টেম্বরে হ্যাংঝুতে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু চীনে কোভিডের প্রকোপ বাড়ায় আপাতত স্থগিত হয়েছে আসরটি। তাই ফাঁকা এ সময়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে একমত হয়েছে এসিসি।

এ সম্পর্কে নাদেল বলেন, এশিয়ান গেমস স্থগিত হওয়ায় আমাদের এশিয়া কাপ আয়োজনের সুযোগ এসেছে। এ আসরটি বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে! অক্টোবরের ১ তারিখ থেকে এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। গ্রাউন্ড ওয়ানে খেলা হবে। আর গ্রাউন্ড টুতে অনুশীলন হবে।

টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় টাইগ্রেসদের নিয়ে বেড়েছে প্রত্যাশা। পরিকল্পনা আছে বিসিবিরও। কোচিং স্টাফেও আভাস মিলছে রদবদলের। কথা হচ্ছে একাধিক বিদেশি কোচের সঙ্গে।

নাদেল বলেন, আমাদের পরিচিত কন্ডিশন। টাইগ্রেসরা এ প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। আশা করি খুব দ্রুত আমরা কোচদের নাম প্রকাশ করতে পারব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...