| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পা রাখলেন লংকান ক্রিকেটাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৮ ১৫:২৩:৩৮
ঢাকায় পা রাখলেন লংকান ক্রিকেটাররা

লঙ্কানদের সাথে এই সিরিজে বায়ো বাবল থাকবে না বলে নিশ্চিত করেছে বিসিবি। তবে ক্রিকেটারদের বারবার কোভিড পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে বিসিবি। নতুন কোচ ক্রিস সিলভারউডের অধীনে এবারের সিরিজটি খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা শ্রীলংকা। টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ।

এর আগে গত ৪মে সফরের জন্য ১৮ সদস্যের মূল দল ঘোষণা করে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) টেস্ট দলে আটটি পরিবর্তন এনে প্রায় নতুন চেহারার দলে নিয়ে এসেছে লংকানরা। আটটি পরিবর্তনের মধ্যে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটার কামিল মিশারা, স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস, বাঁ-হাতি পেসার দিলশান মাধুশানাকা ও লেগ-স্পিনার সুমিন্দা লাকশান রয়েছেন।

টেস্ট দলে ফিরেছেন ব্যাটার ওশাদা ফার্নান্দো, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। এবারের সিরিজে বায়ো বাবল থাকবে না বলে নিশ্চিত করেছে বিসিবি। তবে ক্রিকেটারদের বারবার কোভিড পরীক্ষা করানো হবে।

বাংলাদেশ সফরে দুটি টেস্টের প্রথমটি আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। আর দ্বিতীয় টেস্টটি ২৩ মে মিরপুর শের-ই-বাংলায়। এর আগে বিকেএসপিতে ১০ ও ১১ মে হবে প্রস্তুতিমূলক ম্যাচ। সফরকারী দল চট্টগ্রাম যাবে ১২মে।

শ্রীলংকার ১৮ সদস্যের দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া। বিজ্ঞাপন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...