| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোল, গোল, গোলের বন্যায় ভাসলো রোনালদোরা, বাদ পড়ল চ্যাম্পিয়ন্স লিগ থেকে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৮ ১১:০০:৩৩
গোল, গোল, গোলের বন্যায় ভাসলো রোনালদোরা, বাদ পড়ল চ্যাম্পিয়ন্স লিগ থেকে

চ্যাম্পিয়ন্স লিগের এই পরাজয়ের ফলে ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার কোনো সম্ভাবনাই বাকি রইলো না ইউনাইটেডের। কেননা পাঁচে থাকা টটেনহ্যামের ঝুলিতে রয়েছে ৬২ পয়েন্ট। ফলে এখন আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগ কিংবা উয়েফা কনফারেন্স লিগে খেলতে হবে রোনালদোদের।

শনিবার রাতে ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে গোল করা ছাড়া প্রায় সবই করেছেন রোনালদোরা। পুরো ম্যাচে ১৫টি শট করে ৫টি লক্ষ্য বরাবর রাখেন তারা। কিন্তু একটিতেও মেলেনি গোল। অন্যদিকে ঘরের মাঠে ৬টি শট লক্ষ্য বরাবর করে চারটিতে গোল আদায় করে নিয়েছে ব্রাইটন।

ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় ব্রাইটনকে এগিয়ে দেন ময়সেস সাইসেদো। বাকি তিন গোলই হয় দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটেই গোল করেন মার্ক কুকুরেল্লা। এর ৮ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন প্যাসকেল গ্রব। সবশেষ ৬০ মিনিটে হালি পূরণ করেন লেয়ান্দ্রো ট্রসার্ড।

এই পরাজয়ের পর ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের হারিয়ে ৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ব্রাইটন। পাঁচে থাকা টটেনহ্যামের সংগ্রহ ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট। তাদের টপকে যাওয়ার উপায় নেই ইউনাইটেডের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...