| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জয়সাওয়ালের ব্যাটিং ঝড়ে পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের সহজ জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ২০:৫০:১০
জয়সাওয়ালের ব্যাটিং ঝড়ে পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের সহজ জয়

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। ইনফর্ম জস বাটলারের ব্যাটে আক্রমণাত্মক শুরু করে তারা। এই অভিজ্ঞ ওপেনার দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩০ রান।

বাটলার ফিরে গেলেও এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন জয়সাওয়াল। এই তরুণ ওপেনার এদিন ৪১ বলে করেছেন দলীয় সর্বোচ্চ ৬৮ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৬৬ স্ট্রাইকরেটে।

দুই ওপেনারের ব্যাটেই জয়ের ভিত গড়েছিল রাজস্থান। এরপর দেবদূত পাডিকালের ৩১ এবং শিমরন হেটমায়ারের অপরাজিত ৩১ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্ট্রো। ধাওয়ান ১২ রান করে ফিরে গেলেও আরেক ওপেনার বেয়ারস্ট্রো এদিন দারুণ ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৫৬ রান।

শেষ দিকে জিতেশ শর্মার অপরাজিত ৩৮ রান আর লিয়াম লিভিংস্টোনের ২২ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে পাঞ্জাব। রাজস্থানের হয়ে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন যুবেন্দ্র চাহাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...