| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বেরিয়ে এলো গোপন তথ্যঃ ওয়ার্নারকে দল থেকে বের করে দিয়েছিলেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ২০:৪৫:০৪
বেরিয়ে এলো গোপন তথ্যঃ ওয়ার্নারকে দল থেকে বের করে দিয়েছিলেন যিনি

আইপিএল ইতিহাসে এবার ওয়ার্নারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের পুরনো এক কাহিনী জানালেন ভারতের একসময়কার অন্যতম তারকা বীরেন্দর শেবাগ, বেফাঁস কথাবার্তার কারণে যিনি নিজেও প্রায়ই হয়ে থাকেন বিতর্কের অংশ। প্রায় এক যুগ আগে ওয়ার্নার যখন আইপিএল খেলতে এসেছিলেন, তখন নাকি তাকে দল থেকে বের করে দিয়েছিলেন শেবাগ!

অস্ট্রেলিয়ান সুপারস্টার ডেভিড ওয়ার্নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। এক যুগেরও বেশি সময় আগে, ২০০৯ সালে দিল্লীর দল দিল্লী ডেয়ারডেভিলসের হয়েই শুরু হয় তার আইপিএল ক্যারিয়ার। ২০১৩ সাল পর্যন্ত দিল্লীর হয়েই খেলেছেন তিনি। এরপর থিতু হন সানরাইজার্স হায়দরাবাদে, যেখানে ৮ মৌসুম খেলার পর ওয়ার্নার আবারও ফিরেছেন দিল্লী ক্যাপিটালসের ডেরায়।

তবে দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে তার শুরুটা এমন দাপুটে ছিল না। ২০০৯ সালে ওয়ার্নার ছিলেন সম্ভাবনাময় এক তরুণ ক্রিকেটার। তখন সেই দলের অধিনায়ক ছিলেন বীরেন্দর শেবাগ। ওয়ার্নার নাকি সব সময় মজমাস্তিতেই মেতে থাকতেন। আর তাই মেজাজ হারিয়ে শেবাগ ওয়ার্নারকে দিয়েছিলেন উচিৎ শিক্ষা। কী সেই উচিৎ শিক্ষা? হ্যাঁ, শেবাগ সবচেয়ে নিষ্ঠুর পথই অবলম্বন করেছিলেন, ওয়ার্নারকে দল থেকে বের করে দিয়েছিলেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা ফাঁস করেছেন শেবাগ। তিনি বলেন, ‘আমি দলের কিছু খেলোয়াড়ের উপর প্রচণ্ড রাগ প্রকাশ করেছিলাম। ডেভিড ওয়ার্নার ছিলেন তাদের মধ্যে একজন। সে তখন দলে মাত্র যোগ দিয়েছে। কিন্তু অনুশীলন বা খেলার চেয়ে তার বেশি মনোযোগ ছিল পার্টি করার দিকে। প্রথম বছরে দলের কিছু খেলোয়াড়ের সঙ্গে তার ঝগড়াও হয়েছিল। তাই আমরা তাকে শেষ দুটি ম্যাচের আগে ফেরত পাঠিয়েছিলাম।’

আইপিএলে তরুণ ক্রিকেটাররা বখে যান- এমন অভিযোগ অনেক দিনের। হয়ত ওয়ার্নারও হেঁটেছিলেন সেই পথেই। আলো আর গ্ল্যামারের রোশনাই যে ভালো ফল বয়ে আনতে পারে না- ওয়ার্নারকে সেই শিক্ষা দেওয়ার জন্যই তাকে বের করে দিয়েছিলেন শেবাগ। আর এ নিয়ে এখনও তার কোনো আক্ষেপ নেই।

তিনি বলেন, ‘কখনও কখনও এমন হয় যে আপনি কিছু লোককে শিক্ষা দিতে চান এবং তার জন্য তাকে দল থেকে বের করে দিতে বাধ্য হন। সে ছিল একজন নতুন খেলোয়াড়, তাই তাকে বুঝতে হত যে শুধু সে-ই দলের জন্য গুরুত্বপূর্ণ না, বাকিরাও আছে। আপনার জায়গায় অন্য খেলোয়াড় আছে যারা খেলতে পারে এবং দলকে জেতাতে পারে। আমরা তাকে দলের বাইরে রেখেছি এবং তাকে ছাড়া ম্যাচও জিতেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...