| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ হাসপাতালে ভর্তি মাশরাফি, পায়ে ২৭ সেলাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ২০:৩১:১৬
এই মাত্র পাওয়াঃ হাসপাতালে ভর্তি মাশরাফি, পায়ে ২৭ সেলাই

আজ ৭ মে শনিবার নিজের বাসায় অবস্থানকালে একটি কাঁচের টেবিলে ধাক্কা লাগে মাশরাফির। এ সময় কাঁচ ভেঙে সাবেক তলপতির পায়ের পেছনে অংশে গুরুতর আঘাত পান। পায়ের পেছনের দিকে কাঁচ পড়লে পা কেটে যায়।

এই ঘটনা ঘটা মাত্র পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২৭টি সেলাই দিয়েছেন তার পায়ে। বর্তমানে মাশরাফি ঐ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাশরাফির পারিবারিক সূত্র থেকে জানা যায়, ‘বাসায় কাচের টেবিলে ধাক্কা লাগে। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়। এখন তিনি এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি দোয়া চেয়েছেন সকলের কাছে।’

গত কিছু দিন আগেও মাশরাফি মাঠে ছিলেন। ঈদের আগে সম্পন্ন হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ এবার মাশরাফি খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। দলটিকে নেতৃত্বও দিয়েছেন। তার অধীনে দলের পারফরম্যান্সও ছিল সমীহ জাগানিয়া।

১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ এবার রানার-আপ হয়। শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...