| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল খেলায় এবার মুস্তাফিজের উপর ক্ষেপে গেলেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১৮:৫৯:৫৫
আইপিএল খেলায় এবার মুস্তাফিজের উপর ক্ষেপে গেলেন সুজন

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজকে না পাওয়াতে ক্ষোভ ঝরে পড়েছে টিম ডিরেক্টরের কণ্ঠে। মুস্তাফিজের আইপিএল খেলার সিদ্ধান্তে রাগ প্রকাশ করে সুজন আজ (৭ মে) গণমাধ্যমে বলেন,

‘সাদা বলে হয়ত টাকার ব্যাপারটা বেশি। আইপিএল খেললে হয়ত ২-৪ কোটি টাকা পাবে। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ কি টাকার চেয়ে বড় নয়? আমরা তো টাকার জন্য খেলিনি। একজন ক্রিকেটারকে এখন মৃত্যুর সময় বিসিবির সহায়তা লাগে। ওদের তো লাগবে না। ওরা বরং অন্যদের সহায়তা করতে পারে। দেশের জন্য কেন আমি খেলবো না?’

খালেদ মাহমুদ সুজনের এমন রাগের পেছনের প্রধান কারণ হচ্ছে, টেস্ট দলের অন্যতম পেসার তাসকিন আহমেদকে না পাওয়া। আবার দলের আরেক পেসার শরিফুল ইসলামও ইনজুরিপ্রবণ। এমন অবস্থায় মুস্তাফিজ থাকলে দলের ভারসাম্য থাকতো বলে মনে করছেন দলের ডিরেক্টর।

খালেদ মাহমুদ আরও যোগ করেন, ‘আজ তাসকিন ইনজুরড। আমাদের মূল বোলারদের একজন খেলতে পারবে না। মুস্তাফিজ থাকলে দলের ভারসাম্য ঠিক থাকতো। শরিফুলও যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারে। তাসকিন ও শরিফুল এমন খেলোয়াড় যারা যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারে। সেক্ষেত্রে মুস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম।’

খালেদ মাহমুদ সুজন আরও মনে করছেন, দলের বাকি পেসারদের সাহায্য করার জন্য হলেও এখন দলের সঙ্গে থাকা উচিত ছিল মুস্তাফিজের। তিনি আরও বলেন, ‘এখন এতো খেলা, তিন ফরম্যাটে খেলা কঠিন। এখানে সবাইকে বিশ্রাম দিতে হবে। তাসকিনের যেমন বিরতি দরকার, শরিফুলেরও বিরতি দরকার। ইবাদত-খালেদ না হয় শুধু টেস্ট খেলে, অন্য ফরম্যাট খেলে না। মুস্তাফিজকে এখানে সাহায্য করার জন্য হলেও রাখা উচিত।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...