লঙ্কানদের বিপক্ষে মিঠুনের নেতৃত্বে খেলবেন টাইগার বাহিনি
সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে রাখা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। এ ছাড়া টেস্ট দল থেকে বাদ পড়া আবু জায়েদ রাহিকেও স্কোয়াডে রেখেছে বিসিবি।
আগামী ৯ মে অনুশীলনের পর ১০ ও ১১ মে তারা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তারা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে চলে যাবে। সেখানেই ১৫ মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। আগামী ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।
