| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১১ ওভারেই জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লো নেপাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১৭:২১:৪২
১১ ওভারেই জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লো নেপাল

আজ নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। ইনিংসের প্রথম বলেই নেপালকে সফলতা এনে দেন কারার কেসি। ওপেনার কাইয়াকে ফেরান ০ রানে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩১.৫ ওভারেই তারা অলআউট হয় ৮৭ রানে। সর্বোচ্চ ২৭ রান করেন জনাথান ক্যাম্পবেল।

‘এ’ দল হলেও ভিক্টোর নায়োচি, লুকে জংগুয়ে, মারুমার মতো জিম্বাবুয়ে বেশ কিছু জাতীয় দলের ক্রিকেটার আছেন এই সফরে। কিন্তু কেউই সফল হতে পারেননি। নেপালের হয়ে ৩ টি করে উইকেট নেন কারান ও সোমপাল কামি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌছে যায় নেপাল। ওপেনার সুনিল ধামালা ও আসিফ শেখ গড়েন ৭৯ রানের ওপেনিং জুটি। ৩৮ রান করে ধামালা ফিরলেও ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন আসিফ শেখ। ৭.৮৫ রান রেটে রান তুলে জয় পায় নেপাল। ম্যাচ সেরা হন কারান কেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...