| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারা বজায় রাখতে চমক দিয়ে চেন্নাইয়ের বিপক্ষে দিল্লীর একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১৭:১৪:৪৩
জয়ের ধারা বজায় রাখতে চমক দিয়ে চেন্নাইয়ের বিপক্ষে দিল্লীর একাদশ ঘোষণা

এদিকে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস নিজেদের গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে অনেক বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। যেখানে পৃথ্বী শ, অক্ষর প্যাটেল কিংবা মুস্তাফিজুর রহমানের মত ক্রিকেটারদের রাখা হয়েছিল একাদশের বাইরে। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছিল মুস্তাফিজ বিহিন দিল্লী।

তবে এবার নিজেদের এগারোতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আবারও দিল্লীর একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান সহ একাধিক ক্রিকেটার। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে পৃথ্বী শ এর পরিবর্তে একাদশে ওপেনার হিসেবে নেয়া হয়েছিল মান্দিপ সিংকে। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ফলে তার পরিবর্তে একাদশে আবারও ফিরিয়ে আনা হতে পারে পৃথ্বী শ’কে। অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে পেস বোলিং বিভাগেও পরিবর্তন আনে দিল্লী।

যেখান এনরিখ নরকিয়াকে যুক্ত করা হয় একাদশে। তবে মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৪ ওভার বল করে ৩৫ রান খরচায় মাত্র ১ উইকেট নিয়েছেন নরকিয়া। তাই তার পরিবর্তে আবারও একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজ বোলিং বিভাগে যুক্ত হলে খলিল আহমেদ-শার্দূল ঠাকুরদের সাথে মিলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে গোটা ম্যাচেই।

এছাড়া ব্যাটিং বিভাগে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার মিলে দলকে ভালো শুরু এনে দিলে বাকি ব্যাটাররা নিজেদের কাজটাও সহজভাবে করতে পারবে। রিশাব পান্তের অধিনায়কত্বে থাকা দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে অধিনায়ক সহ মিচেল মার্শ কিংবা রভম্যান পাওয়েল থাকার কারনে শক্তিমত্তা বেড়েছে আরও বেশ খানিকটা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামীকাল রবিবার ৮ মে রাত ৮টায়।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশঃ ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...