| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১৬:২৫:২৮
কোহলিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন বাবর

কোহলির চলমান বাজে ফর্মই আকিবের এমনটা ভাবার কারণ। লম্বা সময় ধরে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক। সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০১৯ সালের নভেম্বরে, কলকাতায় বাংলাদেশের বিপক্ষে।

আর এই সময়ে বাবরের ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি। টেস্ট ও ওয়ানডেতে পাঁচটি করে, আর একটি টি-টোয়েন্টিতে। তিন সংস্করণেই যে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি, এতেই মেলে তার প্রমাণ। পাকিস্তানের স্থানীয় একটি চ্যানেলে আকিব বললেন, ক‍্যারিয়ারের সেরা সময় পেরিয়ে কোহলির পারফরম‍্যান্সে এখন ভাটার টান।

“আমার মনে হয়, বাবর এখন এগিয়ে (কোহলির চেয়ে)। সে (কোহলি) চূড়ায় ছিল কিন্তু এখন নিচে নেমে যাচ্ছে। কিন্তু অপর দিকে বাবর উপরে উঠছে।”

আকিব জাভেদ। ফাইল ছবি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির মধ্যেও তুলনা টানেন আকিব।

“আমি মনে করি, এখন বুমরাহের চেয়ে ভালো শাহিন। সমালোচকরা বলত যে, বুমরাহ টেস্ট, টি-টোয়েন্টিতে ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে যে, বুমরাহ থেকে সে আরও ভালো এবং বেশি সামর্থ্য রাখে।”

আকিবের আলোচনায় ছিল রিশাভ পান্ত ও মোহাম্মদ রিজওয়ানের নামও। এই দুই কিপার ব্যাটসম্যানের মধ্যে পাকিস্তানের রিজওয়ানকেই এগিয়ে রেখেছেন তিনি।

“এই সময়ে পান্তের চেয়ে ভালো করছে রিজওয়ান। কোনো সন্দেহ নেই যে, পান্ত অবিশ্বাস্য দক্ষতা সম্পন্ন ক্রিকেটার। তবে রিজওয়ান যেভাবে দায়িত্ব নেয়, পান্ত এই জায়গায় অনেক পিছিয়ে।”

“প্রায়ই শোনা যায়, পান্ত আগ্রাসী ক্রিকেটার। কিন্তু আগ্রাসন মানে এই নয় যে, কয়েকটি বড় শট খেললাম আর আউট হয়ে গেলাম। বরং উইকেটে থেকে, লড়াই করে খেলা শেষ করে আসাই আগ্রাসন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...