| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিল টপার গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিল উল্টে দিল মুম্বাই, দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১২:১৪:৫৭
টেবিল টপার গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিল উল্টে দিল মুম্বাই, দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিল

এই ম্যাচে শেষ দুই ওভারে গুজরাটের দরকার ছিল ২০ রান। জাসপ্রিত বুমরাহর ওভারে একটি ছক্কা হাঁকিয়ে হিসেবটা সহজ করে ফেলেছিলেন ডেভিড মিলার। শেষমেশ ২০ তম ওভারে দরকার পড়ে মাত্র ৯ রান।

কিন্তু এদিকে ড্যানিয়েল স্যামসের ওই ওভারে মাত্র ৩ রান নিতে পারে টেবিল টপার গুজরাট। শেষ দুই বলে একটি ছক্কা হলেই হয়ে যেতো গুজরাটের জয়, কিন্তু ডেভিড মিলার স্ট্রাইকে থাকলেও ব্যাটে বলই ছোঁয়াতে পারেননি। ১৪ বলে ১৯ রান নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় প্রোটিয়া ব্যাটারকে।

অথচ ১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা আর শুভমান গিলের জোড়া হাফসেঞ্চুরিতে জয়ের পথেই ছিল গুজরাট। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ১০৬ রান তুলে দিয়েছিলেন তারা।

ঋদ্ধিমান ৪০ বলে ৫৫ আর গিল ৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৫২ রান। ১৪ বলে ২৪ করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ফিনিশিংটা দিতে পারেননি মিলার-রাহুল তেয়াতিয়ারা।

মুরুগান অশ্বিন ৪ ওভারে ২৯ রান খরচায় নেন ২টি উইকেট। জাসপ্রিত বুমরাহ সমান ওভারে ৪৮ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।

এর আগে টিম ডেভিডের ঝড়ো এক ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ তিন ওভারে ৩৫ রান তুলেছে তারা। ডেভিড ২১ বলে খেলেন ৪৪ রানের বিধ্বংসী ইনিংস।

ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত শর্মা আর ইশান কিশান। ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭৪ রান। ২৮ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৩ রান করা রোহিতকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন রশিদ খান।

ফার্গুসনকে ফাইন লেগে ছক্কা হাঁকিয়ে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে ১১ বলে ১৩ রান করে ইনিংসের একাদশতম ওভারে সাজঘরে ফিরতে হয় তাকে।

পরের ওভারে আলজেরি জোসেফের শিকার হন ইশান কিশানও। হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় ছিলেন মুম্বাই ওপেনার (২৯ বলে ৪৫)।

এরপর রশিদ খান বোল্ড করেন ধীরগতির কাইরন পোলার্ডকে (১৪ বলে ৪)। ১১৯ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে পঞ্চম উইকেটে ঝড়ো গতিতে দলকে অনেকটা এগিয়ে নেন তিলক ভার্মা আর টিম ডেভিড। ২১ বলে ৩৭ রান যোগ করেন তারা।

১৯তম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিলক (১৬ বলে ২১)। ড্যানিয়েল স্যামস রানের খাতা খোলার আগেই হন ফার্গুসনের শিকার।

তবে টিম ডেভিড দারুণ ব্যাটিংয়ে মুম্বাইকে বড় পুঁজি এনে দিয়েছেন। ২১ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার।

গুজরাট বোলারদের মধ্যে সবচেয়ে সফল রশিদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...