| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

লখনউয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১২:০৫:১৪
লখনউয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম শক্তিশালী একাদশ ঘোষণা

কখনও দলের ভারসাম্য বজায় রাখতে আকাদশে আনতে হয়েছে পরিবর্তন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে কী ধরনের বদল হতে পারে দলে? কেমন হতে পারে প্রথম একাদশ?

তবে এই আসরে কলকাতার সব থেকে বেশি পরিবর্তন হয়েছে ওপেনিং জুটিতে। গত ম্যাচে বাবা ইন্দ্রজিৎ এবং অ্যারন ফিঞ্চ ওপেন করেছিলেন। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে তাঁদের দেখা যাবে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। কেউ বলছেন বেঙ্কটেশ আয়ারকে ফের ফিরিয়ে আনা হতে পারে, কেউ বলছেন সুনীল নারাইনকে ওপেন করতে দেখা যেতে পারে। তবে বাবা ইন্দ্রজিৎকে যদি কলকাতা না খেলায়, সেক্ষেত্রে শেল্ডন জ্যাকসনকেও ওপেনার হিসেবে ভাবতে পারে কলকাতা। সাজঘরে যদিও বসে রয়েছেন অজিঙ্ক রহাণে। তবে বার বার ব্যর্থ হওয়ার ফলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলেই মত অনেকের।

তিন নম্বরে খেলার জন্য শ্রেয়স আয়ার আছেন। দলের অধিনায়ক হিসেবে তাঁকে দায়িত্ব নিতে হবে। ওপেনাররা ব্যর্থ হলে শ্রেয়সকেই ঢাল হয়ে দাঁড়াতে হবে। নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা দলে থাকবেন তা একপ্রকার নিশ্চিত। টিম সাউদিকেই বিদেশি পেসার হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। উমেশ যাদব শুরুতে উইকেট তুলে বিপক্ষকে বার বার চাপে ফেলছেন। তাঁকেও দেখা যেতে পারে লখনউয়ের বিরুদ্ধে। গত ম্যাচের সেরা রিঙ্কু সিংহকেও বাদ দেওয়া হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ম্যাচে বরুণ চক্রবর্তীকে দলে রাখা হয়নি। তিনি ছন্দে নেই। তাঁকে বাদ দিয়ে অনুকুল রায়কে খেলিয়েছিল কলকাতা। খুব বেশি প্রভাব তিনি ফেলতে পারেননি। ফের বরুণকে ফেরানো হবে কি না সেই দিকে নজর থাকবে সকলের। শিবম মাভির জায়গায় অন্য কাউকে ভাবা হবে কি না সেটা নিয়েও ভাবতে হবে দলকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...