| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমবাপে পিএসজিতে থাকা নিয়ে নতুন বিপদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৭ ১০:৩৫:০২
এমবাপে পিএসজিতে থাকা নিয়ে নতুন বিপদ

‘লা পেরিসিয়ান’ গত ০৫ মে বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে লিখেছে, এমবাপেকে মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছেন পিএসজির মালিক। যদি তিনি থাকতে রাজি হন তবে লয়ালিটি বোনাস হিসেবে পাবেন আরও ১০০ মিলিয়ন ইউরো।

প্রতিবেদনে এসেছে, ক্লাব তার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করতে চাইছে। যদি তিনি তৃতীয় বছর থাকতে রাজি হন, তবে বেতন ডাবল করে দেওয়া হবে। এমবাপে নাকি এতে রাজি হয়েছেন।

তবে এমবাপের মা এমন গুঞ্জন অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে তিনি জানিয়েছেন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কোথায় যাবেন কিংবা পিএসজিতে থাকবেন কি না, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

এমবাপের মা লিখেছেন, ‘নীতিগতভাবে প্যারিস সেন্ট জার্মেই (কিংবা অন্য কোনো ক্লাবের সঙ্গে) কোনো ধরনের চুক্তি হয়নি। কিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ধীরস্থিরভাবেই চলছে যাতে করে সকল পক্ষের সঙ্গে কথা বলে সে সেরা সিদ্ধান্তটা নিতে পারে।'

২৩ বছর বয়সী এমবাপে এর আগে অনেকবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সামনের মৌসুমে এই স্ট্রাইকারের রিয়ালে যাওয়ার সব রাস্তা পরিষ্কার, এমন প্রতিবেদনও আসছে গণমাধ্যমে। তবে এ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...