| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে রিয়াল, ভবিষ্যৎবানী দিলেন লিভারপুল কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ২৩:০৩:১০
ফাইনালে রিয়াল, ভবিষ্যৎবানী দিলেন লিভারপুল কোচ

রিয়াল মাদ্রিদ ফাইনালে ওঠার পথে রূপকথার মতোই এক প্রত্যাবর্তন করেছে। শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগ মিলে ৩-৫ গোলে পিছিয়ে যাওয়ার পরও, একদম শেষ সময়ের তিন গোলে ৬-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে লস ব্লাংকোসরা।

এই দলের বিপক্ষে আগামী ২৮ মে রাতে শিরোপার লড়াইয়ে নামবে লিভারপুল। এর আগে ২০১৮ সালেও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের মুখোমুখি হয়েছিল অলরেডরা। সেদিন ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় রিয়াল। তবে পরের বছর টটেনহ্যামকে ফাইনালে হারিয়ে শিরোপা ঘরে তোলে লিভারপুল।

দলটির হেড কোচ ক্লপ মনে করেন অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রিয়াল। তবে এবার লিভারপুলও প্রস্তুত। ক্লপের ভাষ্য, ‘আমরা যখন (২০১৮ সালে) ফাইনাল হারলাম, আমার ভাবনা ছিল পরের বছরও রিয়ালের বিপক্ষেই ফাইনাল খেলবো। কিন্তু আমরা খেলেছিলাম টটেনহ্যামের বিপক্ষে, মাদ্রিদের মাঠে। তাই মাদ্রিদ মনে হচ্ছে আমাদের ভাগ্যে লেখা।’

তিনি আরও যোগ করেন, ‘রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেবারিট। তাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে। আমরাও আগের চেয়ে বেশি অভিজ্ঞ। তবে এটি তুলনা করার মতো নয়। ২০১৮ সালের ফাইনালের রাতে আমরা খুশি ছিলাম না। আমি তাদের মুখোমুখি হতে তৈরি। তবে এর আগে আমাদের আরও ম্যাচ রয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...