বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে এলো নতুন নিয়ম
জানা যায় যে, করোনা পরবর্তী সময়ে সুরক্ষা বলয় ছাড়া এটাই বাংলাদেশের মাটিতে প্রথম সিরিজ হতে চলেছে। তবে করোনা কে একেবারে অবহেলা করছে না বিসিবি। এই সিরিজে করোনা বিধি-নিষেধ না থাকলেও ক্রিকেটারদের কিছু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সস্থির খবর হল আই সিরিজে ক্রিকেটাররা হোটেলের বাইরেও চলাফেরা করতে পারবেন। সেক্ষেত্রে সবসময় তাদের মাস্ক পরিধান করতে হবে বলে জানিয়েছে বিসিবি। কিছু দিন আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ যেভাবে সুরক্ষা বলয় ছাড়াই খেলেছে, শ্রীলঙ্কা সিরিজেও একই ধাপ অনুসরণ করা হবে। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন।
তিনি বলেন, 'শ্রীলঙ্কা সিরিজে কোনো বিধি-নিষেধ থাকছে না। ক্রিকেটাররা হোটেল বা শপিং মল যেখানেই যাক সব জায়গায় মাস্ক পরিধান করতে হবে। হোটেলের বাইরেও তারা চলাফেরা করতে পারবে। '
শনিবার বাংলাদেশে পা রাখছে শ্রীলঙ্কা দল। একই দিন চট্টগ্রামে পৌঁছাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। দুই দলের ক্রিকেটার ও স্টাফদেরই করোনা পরীক্ষা করা হবে ৯ মে। জৈব সুরক্ষা বলয় না থাকলেও দুই দলের সঙ্গে সার্বক্ষণিক থাকবেন চিকিৎসকরা।
কোনো ক্রিকেটার বা স্টাফের করোনার উপসর্গ থাকলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন। বাংলাদেশ দল শনিবার চট্টগ্রামে গেলেও ঢাকাতে অবস্থান করবে শ্রীলঙ্কা দল।
আগামী ৯ মে অনুশীলনের পর ১০ ও ১১ মে তারা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তারা প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে চলে যাবে। সেখানেই ১৫ মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। আগামী ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
