দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে সফল জাহানারা আলম
ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টুর্নামেন্টটিতে রুমানা আহমেদ বার্মি আর্মি ও জাহানারা ফ্যালকনসের হয়ে খেলছেন। দুই ক্রিকেটারই দলের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। নিজেদের প্রথম ম্যাচে জয় দেখেছিলেন দুই টাইগ্রেস ক্রিকেটারই।
রুমানা বার্মি আর্মির হয়ে প্রথম ম্যাচে স্পিরিট ওমেনের বিপক্ষে বোলিংয়ের সুযোগ পেয়ে নিজের দারুণ পারফরম্যান্স করেছেন। চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন। তবে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি।
রুমানা দারুণ খেললেও ব্যর্থ ছিলেন জাহানারা। বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহানারা আলম ৪ ওভার বল করে ৩৯ রান নিয়ে তুলে নেন ১ উইকেট।
