| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ের নেতৃত্ব নিয়ে ভুল ধরিয়ে দিলেন শেবাগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ১১:৪৪:০৭
চেন্নাইয়ের নেতৃত্ব নিয়ে ভুল ধরিয়ে দিলেন শেবাগ

আবারও অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনি। অপরদিকে বীরেন্দ্রর শেবাগ মনে করেন, ধোনির পরিবর্তে জাদেজাকে নেতৃত্ব দেয়াটা চেন্নাইয়ের ভুল ছিল।

ভারতীয় ঘরোয়া লিগ আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও আইপিএলের ইতিহাসের সেরা তিনি যা কারোই অজানা নাই। ধোনির অধীনে চেন্নাই ৫৯.৬ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। আর নেতৃত্বে আইপিএলের ৯ আসরেই ফাইনাল খেলেছে।

এর মধ্যে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে দলটি। তবে ক্যারিয়ারের শেষ লগ্নে আসায় নতুন অধিনায়ক হিসেবে জাদেজার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন ধোনি। তবে দলকে সাফল্য এনে দিতে পারেনিনি জাদেজা।

এবারের আসরে জাদেজার অধীনে আট ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে। নেতৃত্ব নেয়ার পর থেকে পারফরম্যান্সেও ভাটা পড়েছে অভিজ্ঞ অলরাউন্ডারের। এরপরই চেন্নাইয়ের দায়িত্ব ছাড়েন জাদেজা। টুর্নামেন্টের মাঝ পথে তাই আবারও ধোনিকেই দায়িত্ব দেয় চেন্নাই। ধোনির নেতৃত্বে চেন্নাই একটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে।

চেন্নাইয়ের নেতৃত্ব বদল নিয়ে শেবাগ বলেন, 'মৌসুমের শুরুতে তারা ঘোষণা দেয় যে ধোনি নেতৃত্ব দেবে না এবং জাদেজা অধিনায়ক হবে। এটা তাদের প্রথম ভুল ছিল। আমার মতে, এটা ভুল সিদ্ধান্ত ছিল। '

চেন্নাইয়ের ত্রুটিপূর্ণ প্লেয়িং কম্বিনেশন নিয়েও কথা বলেন শেবাগ। তার মতে, ব্যাটাররাও ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। শেবাগ বলেন, 'কোনো নির্দিষ্ট একাদশ নেই। রুতুরাজ গায়কোয়াড় শুরুতে রান করেনি। ব্যাটাররা রান করেনি। এক ম্যাচে ধোনি রান করেছে, আরেক ম্যাচে গায়কোয়াড় রান করেছে। যে ম্যাচে ধোনি শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়েছিল, ওই ম্যাচটাও প্রায় হেরে গিয়েছিল। তারা শুরুটা বাজে করেছে, ব্যাটাররা রান করেনি। ধোনি শুরু থেকে অধিনায়ক থাকলে তাহলে ভালো কিছু হতে পারত এবং সিএসকে (চেন্নাই) এত ম্যাচ হারত না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...