| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-২০ তে ইউনিভার্স বসকে টপকে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ১০:৫৪:২০
টি-২০ তে ইউনিভার্স বসকে টপকে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন ওয়ার্নার

এর আগের বছর সানরাইজার্স হায়দরাবাদে থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল ওয়ার্নারকে। কিন্তু সেই রেস এবার আর হায়দরাবাদে থাকেননি তিনি। নিলামের মাধ্যমে যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে।

গতকাল বৃহস্পতিবার এবারের আইপিএলে পুরনো দল হায়দরাবাদকে প্রথমবার সামনে পেয়েই জ্বলে উঠলেন তিনি। অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় এনে দিলেন। একই সঙ্গে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। টপকে গেলেন ক্রিস গেইলকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড গড়লেন ওয়ার্নার। বৃহস্পতিবার তিনি ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। সে সঙ্গে গেইলকে টপকে ৮৯তম হাফ সেঞ্চুরি করলেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বেশি ৮৮টি হাফ সেঞ্চুরি ছিল গেইলের। তার পরে রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারোন ফিঞ্চ (৭০) এবং রোহিত শর্মা (৬৯)।

ম্যাচে শেষ পর্যন্ত ৫৮ বলে ৯২ রান করেন ওয়ার্নার। বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা মারেন ৩টি। ৩ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিল ২০৭ রান। জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ১৮৬ রানে থেমে যায় এবং হেরে যায় ২১ রানের ব্যবধানে।

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন ওয়ার্নার। এরপর বেশ কয়েক বছর দলের হয়ে ভালো রান করেন; কিন্তু গত মৌসুমে খারাপ খেলার কারণে প্রথমে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়।

এরপর দল থেকেই বাদ দেওয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তার খেলাই মূলতঃ পার্থক্য গড়ে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...