| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজকে ছাড়াই দিল্লী ক্যাপিটালস দুর্দান্ত জয়, পয়েন্ট তালিকায় পেল সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৬ ১০:৪১:২৮
মুস্তাফিজকে ছাড়াই দিল্লী ক্যাপিটালস দুর্দান্ত জয়, পয়েন্ট তালিকায় পেল সুখবর

এই আসরে জয়ের জন্য মুখিয়ে থাকা দুই দলই এদিন একাদশে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে নামে। দিল্লীর একাদশে ৪টি ও হায়দরাবাদের একাদশে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে গড়ায় ম্যাচ। ব্র্যাবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের পাহাড় দাঁড় করে দিল্লী।

সাবেক দলের বিপক্ষে ৯২ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ৫৮ বল মোকাবেলায় গড়া তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ৩৫ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন ৩টি চার ও ৬টি ছক্কা হাঁকানো রভম্যান পাওয়েল।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে হায়দরাবাদ। তবে চাপ সামাল দেন নিকোলাস পুরান ও অ্যাইডেন মারক্রাম। মারক্রাম ২৫ বলে ৪২ রান করে বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন পুরান। তবে দলকে জেতাতে পারেননি। ৩৪ বলে ৬২ রান করে বিদায় নিতে হয় তাকে, তার আগে ২টি চার ও ৬টি ছক্কা হাঁকান।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান দাঁড়ায় হায়দরাবাদের সংগ্রহ। দিল্লীর পক্ষে খলিল আহমেদ তিনটি ও শার্দূল ঠাকুর দুটি উইকেট শিকার করেন। মুস্তাফিজের বদলে সুযোগ পাওয়া অ্যানরিখ নরকিয়া ৩৫ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন।

এই জয়ে হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসকে টপকে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে দিল্লী। ১০ ম্যাচ খেলে তিন দলেরই পয়েন্ট এখন ১০।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...