| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৩ ১৯:০৮:৫৫
‘স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ’

কখনও দুজনের যুগল ছবি, আবার কখনও নির্ভানির একক ছবিই পোস্ট করে থাকেন শিমরন হেটমায়ার।

এ ক্যারিবীয় তারকাে পোষ্ট দেখে সহজেই বোঝা যায়, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে পুরোপুরি উদার। অবশ্য শুধু ব্যক্তিগত জীবনে নয়, খেলোয়াড়ি ক্যারিয়ারেও নির্ভানির প্রতি একপ্রকার কৃতজ্ঞ শিমরন। কেননা তার খেলার সবচেয়ে বড় কোচ এবং সমালোচক যে ঘরের মানুষ নির্ভানিই!

নিজের ক্যারিয়ারের শুরুতে উইকেটে গিয়ে প্রথম বল থেকেই মারতে শুরু করতেন শিমরন। এতে ঝড়ো ইনিংসের দেখা মিললেও ধারাবাহিকতা ছিল না বললেই চলে। তা দেখে নির্ভানিই শিমরনকে পরামর্শ দেন যাতে উইকেটে গিয়ে শুরুতে কয়েক বল দেখে নিজের ইনিংস শুরু করেন শিমরন।

আইপিএলের এবারের আসরে সাড়ে ৮ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে এসে এ কথা জানিয়েছেন শিমরন নিজেই। সোমবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের ক্যারিয়ারের ওপর স্ত্রীর প্রভাব সম্পর্কে আরও অনেক তথ্যই দিয়েছেন এ তরুণ ক্যারিবিয়ান।

শিমরন বলেছেন, ‘(আইপিএলে) প্রথম দুই বছর আমি উইকেটে সেট হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেইনি। এবার তাই বিষয়টা ছিল নিজেকে সময় দেওয়ার। এ বছর এবং গত বছর, নিজেই নিজেকে বলেছি যে পরিস্থিতি ঠিক কেমন আছে। আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ এবং সবচেয়ে তীর্যক সমালোচক। সে আমাকে বলেছে, শুরুতে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে নিতে।’

এসময় শিমরন জানান, ইংলিশ তারকা জস বাটলারের কাছ থেকে রিভার্স সুইপ শেখার ইচ্ছা রয়েছে তার, ‘আমি জস বাটলারের কাছে শিখতে চাই কীভাবে রিভার্স সুইপ করতে হয়। আমি নেটে অনুশীলন করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন তার সঙ্গে ব্যাটিং করি, সে কাজ সহজ করে দেয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...