আইপিএলে টেন্ডুলকারের রেকর্ড ছুঁলেন রুতুরাজ
এই তারকা দারুণ ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেওয়ার পাশাপাশি তিনি নিজের নাম তুললেন রেকর্ড বইয়েও। আইপিএলে রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৭ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রুতুরাজ। ৬টি করে চার ও ছক্কার ইনিংসটির পথে তিনি পেরিয়ে যান আইপিএলে হাজার রান। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান স্পর্শ করেন ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড।
৩১ ইনিংস খেলে হাজার রানে পা রাখলেন রুতুরাজ। এই মাইলফলক ছুঁতে সমান ইনিংস লেগেছিল ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারেরও। হাজার ছুঁতে সুরেশ রায়নার লেগেছিল ৩৪ ইনিংস, রিশাভ পান্তের ৩৫ ইনিংস।
টেন্ডুলকার ও রুতুরাজের চেয়ে দ্রুততায় হাজার ছোঁয়ার কীর্তি আছে অবশ্য সাতজন বিদেশি ব্যাটসম্যানের। আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড শন মার্শের। প্রথম আইপিএলের চমক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের হাজার করতে লেগেছিল স্রেফ ২১ ইনিংস।
এছাড়া লেন্ডল সিমন্সের লেগেছিল ২৩ ইনিংস, ম্যাথু হেইডেনের ২৫ ইনিংস, জনি বেয়ারস্টোর ২৬ ইনিংস, ক্রিস গেইলের ২৭ ইনিংস, কেন উইলিয়ামসনের ২৮ ইনিংস ও মাইক হাসির ৩০ ইনিংস।
মাইলফলকের ম্যাচে অবশ্য ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন রুতুরাজ। আইপিএলে ৯৯ রানে আউট হওয়া পঞ্চম ব্যাটসম্যান তিনি।
২০১৯ আইপিএলে ৯৯ রানে আউট হন বিরাট কোহলি, ২০১৯ আসরে পৃথ্বী শ, ২০২০ সালের আইপিএলে ইষান কিশান ও ক্রিস গেইল। আইপিএলে রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৭ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রুতুরাজ। ৬টি করে চার ও ছক্কার ইনিংসটির পথে তিনি পেরিয়ে যান আইপিএলে হাজার রান। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান স্পর্শ করেন ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড।
৩১ ইনিংস খেলে হাজার রানে পা রাখলেন রুতুরাজ। এই মাইলফলক ছুঁতে সমান ইনিংস লেগেছিল ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারেরও।
হাজার ছুঁতে সুরেশ রায়নার লেগেছিল ৩৪ ইনিংস, রিশাভ পান্তের ৩৫ ইনিংস।
টেন্ডুলকার ও রুতুরাজের চেয়ে দ্রুততায় হাজার ছোঁয়ার কীর্তি আছে অবশ্য সাতজন বিদেশি ব্যাটসম্যানের। আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড শন মার্শের। প্রথম আইপিএলের চমক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের হাজার করতে লেগেছিল স্রেফ ২১ ইনিংস।
এছাড়া লেন্ডল সিমন্সের লেগেছিল ২৩ ইনিংস, ম্যাথু হেইডেনের ২৫ ইনিংস, জনি বেয়ারস্টোর ২৬ ইনিংস, ক্রিস গেইলের ২৭ ইনিংস, কেন উইলিয়ামসনের ২৮ ইনিংস ও মাইক হাসির ৩০ ইনিংস।
মাইলফলকের ম্যাচে অবশ্য ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন রুতুরাজ। আইপিএলে ৯৯ রানে আউট হওয়া পঞ্চম ব্যাটসম্যান তিনি।
২০১৯ আইপিএলে ৯৯ রানে আউট হন বিরাট কোহলি, ২০১৯ আসরে পৃথ্বী শ, ২০২০ সালের আইপিএলে ইষান কিশান ও ক্রিস গেইল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G