অধিনায়কের ভূমিকায় ধোনির নতুন রেকর্ড
এই ম্যাচের নেতৃত্ব ফিরে পেয়ে আইপিএলে সবচেয়ে বেশি বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব করা ক্রিকেটার এখন ধোনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিল ভারতের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। ৪০ বছর ২৬৮ দিন বয়সে দ্রাবিড় নেতৃত্ব দিয়েছিলেন, ধোনি রবিবারের (১ মে) ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪০ বছর ২৯৮ দিন।
৪০ বছর ১৩৫ দিন বয়শ নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন সুনীল যোশি। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আরও দুই কিংবদন্তি- সৌরভ গাঙ্গুলি ও অনিল কুম্বলে। সৌরভ ৩৯ বছর ৩৪২ দিন এবং কুম্বলে ৩৯ বছর ৩১৬ দিন বয়সে অধিনায়কত্ব করেছেন আইপিএলে।
ধোনি এদিন আরও একটি রেকর্ড গড়েছেন। সাধারণত মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় ব্যাট করা ধোনি হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করতে নামেন ওয়ান ডাউনে। সর্বশেষ ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ফাইনালে ওয়ান ডাউনে খেলেছিলেন তিনি। ১১ বছর পর এই পজিশনে ফেরা ধোনি অবশ্য নজর কাড়তে পারেননি ব্যাট হাতে।
একনজরে আইপিএলের ৫ জ্যেষ্ঠ ‘ভারতীয় অধিনায়ক’
১. ৪০ বছর ২৯৮ দিন- এমএস ধোনি
২. ৪০ বছর ২৬৮ দিন- রাহুল দ্রাবিড়
৩. ৪০ বছর ১৩৫ দিন- সুনীল যোশি
৪. ৩৯ বছর ৩৪২ দিন- অনিল কুম্বলে
৫. ৩৯ বছর ৩১৬ দিন- সৌরভ গঙ্গোপাধ্যায়
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
