| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দলের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০২ ১০:৫৪:২৫
দলের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের এবারের মৌসুম শুরুর আগে হুট করে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন সাবেক এই অধিনায়ক। তবে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় জাদেজার নাম। কিন্তু নেতা হিসেবে তেমন কিছুই করতে পারেননি জাদেজা।

এই আসরে চেন্নাইয়ের খেলা প্রথম ৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি মাত্র দুটিতে জেতাতে পেরেছেন। অপরদিকে ধোনি নেতা হিসেবে ফেরার পরই আসরে দুর্দান্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ধোনির দল।

ম্যাচ শেষে ধোনি বলেন, 'এই মৌসুমের অনেক আগেই আমি জানিয়ে দিয়েছিলাম আর অধিনায়ক থাকব না। জাদেজা শুরু থেকে জানত ওকে দায়িত্ব নিতে হবে। তাই মানসিকভাবে নিজেকে তৈরি করার সময় পেয়েছিল। কোনো সিদ্ধান্তই হুট করে নেওয়া হয়নি। প্রথমবার অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছিল দেখে প্রথম কয়েক ম্যাচে ওকে পরামর্শ দিয়েছিলাম। এরপর এটাও বলেছিলাম, ওকেই সব দায়িত্ব নিতে হবে। কখনও যেন মনে না হয় একজন টস করছে আরেকজন মাঠে অধিনায়কত্ব করছে।'

'অধিনায়কত্ব তো আর চামচে করে খাইয়ে দেয়া যায় না। একটা সময় পর্যন্ত সাহায্য করা যায়, এরপর দায়িত্বটা নিজেকেই নিতে হয়। ওর পারফরম্যান্স ভালো হচ্ছিল না। কারণ মাথায় সারাক্ষণ অধিনায়কত্বের কথা ঘুরত। এর প্রভাব পড়ছিল খেলায়। জাদেজার অধিনায়কত্বের চেয়ে দলের জন্য বেশি প্রয়োজন ওর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। এ কারণেই আমি আবার দায়িত্ব নিয়েছি। আমাদের উপকার হবে ও নিজের সেরাটা দিতে পারলে।'

আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও আইপিএলের ইতিহাসের সেরা তিনি। ধোনির অধীনে চেন্নাই ৫৯.৬ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। আর তার নেতৃত্বে আইপিএলের ৯ আসরেই ফাইনাল খেলেছে চেন্নাই। এর মধ্যে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...