| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকেই থাকছেন আরও এক পেস বোলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ১৫:০৬:৩৫
এই মাত্র পাওয়াঃ শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকেই থাকছেন আরও এক পেস বোলার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি এই তারকা। প্রথম টেস্টের দলে থাকলেও ছিলেন না একাদশে শুরুতেই । তবে দ্বিতীয় টেস্টের আগে ছিটকেই পড়েন। এরপর দেশে এসে শুরু করেন পুনর্বাসন কার্যক্রম।

এখন যদিও চোট নিয়েই শরিফুলকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে দেখা গেছে। আবার শোনা যাচ্ছিল, চোট সারাতে শরিফুলকে দেশের বাইরে যেতে হতে পারে। তবে এবার জানা গেল, শরিফুল শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্টেই খেলতে পারবেন।

আপাতত শরিফুলের কোনো অস্ত্রোপচার বা চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ লাগছে না জানিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘প্রথম টেস্ট থেকেই তাকে পাওয়া যাবে। এখন কোনো অস্ত্রোপচার লাগছে না। যেহেতু তাসকিন দলে নেই, শরিফুলকে পাওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি।’

এর আগে শরিফুলকে নিয়েই ঘোষণা করা হয় প্রথম টেস্টের স্কোয়াড। সেখানে জানানো হয়েছিল, শরিফুলের থাকা না থাকা নির্ভর করছে ফিটনেসের ওপর।

একনজরে বাংলাদেশের ১৭ সদস্যের টেস্ট স্কোয়াড মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...