| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ কন্যাসন্তানের নাম জানালেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ২৩:১৫:৫৩
ব্রেকিং নিউজঃ কন্যাসন্তানের নাম জানালেন তাসকিন

সন্তান জন্মের সাথে সাথেই তার জন্য মিষ্টি একটা নাম রাখা হয়েছে তাসকিন আহমেদ। এক গণমাধ্যমে কে তাসকিন জানান, তার একমাত্র মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। সদ্য ভূমিষ্ঠ মেয়ে ও পরিবারের সব সদস্যের জন্য দোয়াও চেয়েছেন তাসকিন।

গত ২০১৭ সালের ৩১ অক্টোবর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। তাসকিনের বিয়ে দেশের ক্রিকেটের হট টপিক হয়ে উঠেছিল। কারণ তার বিয়েতে উকিল বাবা ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ভূমিষ্ঠ হয় ছেলে তাসফিন আহমেদ রিহান। বাবা, মা, বোন ও ছেলে সন্তানকে নিয়ে বেশ আনন্দেই কাটছিল তাসকিনের সময়। এবার তাদের আনন্দ আরও বাড়িয়ে দিল তাসকিনের প্রথম কন্যা সন্তানের আগমন।

আনন্দের এই ক্ষণে তাসকিনকে অবশ্য একটু দুশ্চিন্তায় থাকতে হচ্ছে তার চোট নিয়ে। প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করে ঐতিহাসিক সিরিজ জয় এনে দিলেও ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই তারকা। প্রথম টেস্টেও বল করেছেন চোট নিয়ে। সেরে না ওঠায় খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টে, শঙ্কা আছে দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও।

অথচ এই টেস্টগুলোর জন্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। আপাতত তাই তাসকিনকে মনোযোগ দিতে হচ্ছে পুনর্বাসন কাজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের অধীনে তার চোট সারানোর কাজ চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...