| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাইগারদের ক্যাম্প শুরু ঈদের পর, নতুন একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ২১:৩৮:৪১
টাইগারদের ক্যাম্প শুরু ঈদের পর, নতুন একাদশ ঘোষণা

তবে বিচিবি সুত্রে জানা যায় যে, একই দিন বাংলাদেশ দলের খেলোয়াড়দের রিপোর্টিং করতে বলা হয়েছে। এদিন বাংলাদেশ দল চলে যাবে চট্টগ্রামে। তামিম ইকবাল-মুমিনুলরা চট্টগ্রাম চলে গেলেও শ্রীলঙ্কা দল থেকে যাবে ঢাকায়। সফরকারীরা বিকেএসপিতে ১০ ও ১১ মে খেলবে একটি অনুশীলন ম্যাচ। ১৩ নে যাবে চট্টগ্রাম।

বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে ৯ মে থেকে। তার আগে ব্যক্তিগত উদ্যোগে দু-একজনের অনুশীলন করার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। যদিও জাতীয় দলের কোচিং স্টাফের সবাইকে ছুটি দেয়া হয় এই সময়টায়। তাই স্বাগতিক দলের অনুশীলন ম্যাচের ওপর এতটা জোর দেয়া হয়নি বলেও জানা গেছে।

এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের দলে রাখা হয়েছিল অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। ডিপিএলে চোট পাওয়ায় তার বদলে প্রথম টেস্টের দলে জায়গা হয়েছে স্পিনার নাঈম হাসানের। শুক্রবার হুট করেই যোগ করা হয় মোসাদ্দেক হোসেনের নাম।

এদিকে বাংলাদেশ দল ঘোষণা করে দুই দফা পরিবর্তন করলেও দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ফিটনেসের ভিত্তিতে)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...