| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখন পর্যন্ত শীর্ষে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১৯:৫৪:২২
এখন পর্যন্ত শীর্ষে আর্জেন্টিনা

বৃহস্পতিবার ২৮ এপ্রিল ফিফার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মানুষরা টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন। একইদিনে হওয়া দুই ম্যাচের টিকিটের জন্যও আবেদন করতে পেরেছেন ফুটবলপ্রেমীরা।

এর মধ্যে সবচেয়ে বেশি টিকিটের আবেদন হওয়া চারটি ম্যাচের তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই ম্যাচ চারটি হলো আর্জেন্টিনা বনাম মেক্সিকো, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা বনাম পোল্যান্ড।

অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই রয়েছে আবেদনকারীদের চাহিদার শীর্ষে। তবে আবেদনকারীদের সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী টিকিট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই। আগামী ৩১ মে থেকে ইমেইলের মাধ্যমে সবাইকে টিকিটের ব্যাপারে চূড়ান্ত নিশ্চয়তা দেবে ফিফা।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। পরের দিন সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচটি হবে ২৫ নভেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...