| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপঃ আর্জেন্টিনা নাকি ব্রাজিল, যে দলের টিকিটের চাহিদা বেশি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১৬:৩৭:২৬
কাতার বিশ্বকাপঃ আর্জেন্টিনা নাকি ব্রাজিল, যে দলের টিকিটের চাহিদা বেশি

গতকাল ২৯ এপ্রিল শুক্রবার বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। আর সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিটের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকদের আবদার।

ফটবল মোড়ল ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি।

ফাইনালের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ পর্বে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে দর্শকদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া বিশ্বের শক্তিধর দুই দেশ ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপে গ্রুপ সি’তে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...