| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৫ হারে শ্রেয়াসের লজ্জার রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১৪:৩০:৪৭
টানা ৫ হারে শ্রেয়াসের লজ্জার রেকর্ড

আইপিএলের এই বাঙালি দলটি সর্বশেষ ৫ ম্যাচেই হেরেছে। কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার এতে লজ্জার এক রেকর্ডের স্বাদ পেয়েছেন। কলকাতার তৃতীয় অধিনায়ক হিসেবে একটানা পাঁচটি পরাজয়ের স্বাদ পেলেন এই তারকা।

তবে গত ২০০৯ সালে টানা ৯ ম্যাচ হেরেছিল কলকাতা, তখন অধিনায়ক ছিলেন দলটির বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এর ঠিক ১০ বছর পর, ২০১৯ সালে টানা হেরেছিল ৬ ম্যাচ। সেবার অধিনায়ক ছিলেন দীনেশ কার্তিক। এবার তৃতীয় অধিনায়ক হিসেবে টানা ৫ ম্যাচ হারের স্বাদ পেলেন শ্রেয়াস।

কলকাতা এবার দল নিয়ে বেশ পরীক্ষানিরীক্ষা চালিয়েছে। ছেড়ে দেওয়া হয় দীনেশ কার্তিককে, গতবারের অধিনা ইয়ন মরগানের প্রতি আগ্রহই দেখায়নি, সাকিব আল হাসানক থেকে যান ব্রাত্য। বদলে যাওয়া দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রেয়াসকে। কিন্তু তিনি ব্যাট হাতে আলো ছড়ালেও নিদারুণ ব্যর্থ দল।

লিগ পর্বে কলকাতা আরও পাঁচটি ম্যাচ খেলবে। এখন পর্যন্ত মাত্র ৩ জয় পাওয়া দলটিকে প্লে-অফে যেতে হলে নিজেদের সবগুলো ম্যাচে জয়ের পাশাপাশি অন্যান্য দলের ফলাফলের ওপর চোখ রাখতে হবে। সব মিলিয়ে বলা যায়, গতবারের ফাইনালিস্টদের এবার প্লে-অফে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

কলকাতার প্লে-অফ যাত্রা কতটা কঠিন, তা প্রকাশ করতে ভারতীয় গণমাধ্যম জি নিউজ লিখেছে- ‘লাগাতার হারতে থাকা নাইটদের কাছে প্লে অফ মঙ্গল অভিযানের মতো!’ তিক্ত অভিজ্ঞতার শিকার শ্রেয়াস আইয়ার কি পারবেন, সফল ‘মঙ্গল অভিযান’ করতে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...