| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজদের পৌষ মাস, পাঞ্জাব কিংসের সর্বনাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১১:৩৯:৩০
মুস্তাফিজদের পৌষ মাস, পাঞ্জাব কিংসের সর্বনাস

মাত্র ২০ রানের সহজ জয়ে এই আসরে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে গেছে দলটি। তবে এতে লাভ লুফে নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের।

এই ম্যাচে মায়াঙ্ক আগারওয়ালদের ২০ রানে হারের দিনে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন হয়নি দিল্লি ক্যাপিটালসের। এবারের আইপিএলে ৮ ম্যাচে ৮ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মুস্তাফিজরা।

শক্তিশালী দল পাঞ্জাবের ব্যাটারদের মধ্যে অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল ১৭ বলে ২৫ রান আর জনি বেয়ারস্টো ২৮ বলে ৩২ রান ছাড়া বলার মতো কেউ কিছু করতে পারেননি দলের জন্য। ৯২ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ফেলা দলটি ১৮ ওভারে ১১৭ রানে ৮ উইকেট হারালে আর ম্যাচে উত্তেজনা তৈরি হয়নি।

প্রথমে ব্যাট করতে নামা লখনৌ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মহসিন খান। তিনি ২৪ রানে ৩টি উইকেট শিকার করেন এই ম্যাচে। এছাড়া মিতব্যয়ী বোলিংয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন দুশমন্ত চামিরা আর ক্রুনাল পান্ডিয়া। চামিরা ৪ ওভারে ১৭ রানে এবং পান্ডিয়া সমান ওভারে ১১ রানে নেন ২টি করে উইকেট।

তবে এর আগে লখনৌর কুইন্টন ডি কক আর দীপক হুদা ফেরার পর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিতে থাকে পাঞ্জাব কিংস। তবে ধুঁকতে ধুঁকতে ঠিকই লড়াকু পুঁজি পেয়ে যায় লোকেশ রাহুলের দল।

শেষের দিকে জেসন হোল্ডারের ৮ বলে ১১, দুশমন্ত চামিরার ১০ বলে ১৭ আর মহসিন খানের ৬ বলে অপরাজিত ১৩ রানের ছোট ইনিংসগুলোই বড় কাজ করে দিয়েছে লখনৌর। ৮ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি।

পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক লোকেশ রাহুলকে হারায় লখনৌ। ১১ বলে মাত্র ৬ রান করে কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রাহুল।

তবে শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামলে নিয়েছিলেন কুইন্টন ডি কক। দীপক হুদাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ৮৫ রানের জুটি গড়েন তিনি।

কিন্তু ডি কক (৩৭ বলে ৪৬) সন্দ্বীপ শর্মার বলে উইকেটরক্ষকের ক্যাচ হলে আবারও তালগোল পাকিয়ে ফেলে লখনৌ। পরের ওভারে রানআউটের ফাঁদে পড়েন হুদা (২৮ বলে ৩৪)।

এরপর ক্রুনাল পান্ডিয়া (৭), মার্কাস স্টয়নিস (১), আয়ুস বাদোনিরা (৪) উইকেটে এসেছেন আর ফিরে গেছেন। এক ঝটকায় ১ উইকেটে ৯৮ থেকে ৬ উইকেটে ১১১ রানে পরিণত হয় লখনৌ। ১৩ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে শেষের ব্যাটারদের টুকটাক অবদানে ১৫৩ রানের পুঁজি লখনৌর। পাঞ্জাব কিংসের পেসার কাগিসো রাবাদা ৪ ওভারে ৩৮ রান দিলেও তুলে নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার রাহুল চাহারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...