| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লখনৌয়ের দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে চমক, দেখে নিন সর্বশেষ তালিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১০:৪৩:২০
লখনৌয়ের দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে চমক, দেখে নিন সর্বশেষ তালিকা

আইপিএলের টি-২০ তে যেখানে অহরহ ২০০ প্লাস রানও তাড়া করে জয় তুলে নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো, সেখানে পাঞ্জাবের কাছে ১৫৩ রান খুব বড় হওয়ার কথা নয়।

কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে অন্য দিকে। এই ছোট পুঁজি নিয়েও পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ জয় তুলে নিলো লোকেশ রাহুলের দল লখনৌ সুপার জায়ান্টস। দলের বোলারদের সাঁড়াসি বোলিংয়ে পাঞ্জাব কিংসকে মাত্র ১৩৩ রানে থামিয়ে দিয়েছে লখনৌ।

পাঞ্জাবের এই ২০ রানের অসাধারণ এক জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে দলটি। এই জয়ের ফলে লখনৌয়ের ৯ ম্যাচ শেষে দাঁড়ালো ১২ পয়েন্ট। পাঞ্জাব কিংস ৮ পয়েন্ট নিয়ে রয়ে গেলো সাত নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স। ১২ পয়েন্ট রাজস্থান রয়্যালসেরও। তবে রানরেটের ব্যবধানে তারা দুই নম্বরে। ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে হায়দরাবাদ।

১৫৪ রানের রক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শিখর ধাওয়ান এবং মায়াঙ্ক আগরওয়াল মিলে ৩৫ রানের জুটি গড়েন। ১৭ বলে ২৫ রান করে আউট হয়ে যান আগরওয়াল। ৪৬ রানের মাথায় আউট হন শিখর ধাওয়ান। ১৫ বলে মাত্র ৫ রান করেন তিনি।

জনি বেয়ারেস্টো ২৮ বলে করেন ৩২ রান। ভানুকা রাজাপাকসে ৭ বলে করেন ৯ রান। লিয়াম লিভিংস্টোন ১৬ বলে ১৮ রান করে আউট হন। জিতেশ শর্মা করেন মাত্র ২ রান। রিশি ধাওয়ান ২২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। লখনৌয়ের হয়ে মহসিন খান ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন দুষ্মন্তে চামিরা এবং ক্রুনাল পান্ডিয়া। ১টি উইকেট নেন রবি বিষনোই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে লখনৌ। ৩৭ বলে কুইন্টন ডি কক করেন সর্বোচ্চ ৪৬ রান। দিপক হুদা করেন ৩৪ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...