আইপিএলে দেড়শো উইকেটের মাইলফলকে এই বোলার
আইপিএলে প্রথম কোনও বিদেশি স্পিনার দেড়শো উইকেট নিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হেরে গেলেও অভিনব কীর্তি গড়লেন সুনীল নারাইন। আইপিএলে নতুন মাইলফলক ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার।
বৃহস্পতিবার দিল্লির ললিত যাদবকে আউট করে এই মাইলফলক ছুঁলেন নারাইন। যদিও তাতে কলকাতার হার আটকানো যায়নি। ৪ উইকেটে হেরে যায় কলকাতা।
নারাইনের আগে আট জন বোলার আছেন যাঁদের ঝুলিতে আইপিএলে দেড়শোর বেশি উইকেট আছে। এই তালিকায় সবার উপরে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ১৮১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
দ্বিতীয় স্থানে রয়েছেন লসিথ মালিঙ্গা। ১৭০টি উইকেট নিয়েছেন তিনি। লেগ স্পিনার অমিত মিশ্র এই তালিকায় তৃতীয় স্থানে। তাঁর ঝুলিতে রয়েছে ১৬৬টি উইকেট।
অমিত ছাড়াও ভারতীয় স্পিনারদের মধ্যে এই তালিকায় রয়েছেন পীযূষ চাওলা। তিনি নিয়েছেন ১৫৭টি উইকেট। একই সংখ্যক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চহাল। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ১৫২টি উইকেট। পেসার ভুবনেশ্বর কুমার নিয়েছেন ১৫১টি উইকেট। হরভজন সিংহের ঝুলিতেও রয়েছে ১৫০টি উইকেট। তবে বিদেশি স্পিনার হিসেবে নারাইনই প্রথম যিনি আইপিএলে দেড়শো উইকেট নিলেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
