| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফিঞ্চকে আউট করেই যার কথা মনে পড়েছিল, জানালেন বোলার সাকারিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ২২:৫৩:৩৯
ফিঞ্চকে আউট করেই যার কথা মনে পড়েছিল, জানালেন বোলার সাকারিয়া

অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়কের স্টাম্প ছিটকে দিয়ে উচ্ছ্বাসে মাতেন সাকারিয়া। ২৪ বছরের জোরে বোলারের উচ্ছ্বাসের অভিনব ভঙ্গিকে বলা হচ্ছে ড্রাগন জেড। কারণ তাঁর উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি অনেকটা জ্রাগন বল জেড কার্টুনের চরিত্র গোকুর মতো। উচ্ছ্বাস প্রকাশের এই ভঙ্গিকে তিনি উৎসর্গ করেছেন বাবাকে। কারণ, ফিঞ্চের উইকেট তাঁর বাবার স্বপ্নপূরণ করেছে।

এদিকে ফিঞ্চকে আউট করে সাকারিয়া প্রথম সামনে একটি হাতের উপর আরেকটি হাত রাখেন। সেই অবস্থাতেই দু’টি আঙুল স্পর্শ করান কপালে। খেলার পর কুলদীপ যাদব সাকারিয়াকে উচ্ছ্বাস প্রকাশের অভিনব ধরন নিয়ে প্রশ্ন করেন। তখনই সাকারিয়া জানান, প্রয়াত বাবাকে উইকেটটি উৎসর্গ করার জন্যই তিনি ওইরকম ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সাকারিয়া বলেন, ‘‘বাবা চাইতেন আমি যেন কোনও আন্তর্জাতিক ব্যাটারকে আউট করতে পারি। তাই ফিঞ্চকে আউট করে বাবাকে উৎসর্গ করতেই ওই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছি।’’ উল্লেখ্য সাকারিয়ার বাবা কাঞ্জিভাই সাকারিয়া গত বছর মে মাসে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। সে বছরই প্রথম আইপিএল খেলার সুযোগ পান সাকারিয়া। রাজস্থান রয়্যালস ১.২ কোটি টাকায় নিলামে কেনে সাকারিয়া। সে সময়ই ছেলের কাছে কোনও আন্তর্জাতিক ব্যাটারের উইকেট চান কাঞ্জিভাই। আইপিএলের উপার্জন দিয়ে চিকিৎসা করিয়েও বাবাকে বাঁচাতে পারেননি তিনি।

এ বছর ৪.২ কোটি টাকায় সাকারিয়াকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটে সাফল্য আসতে শুরু করলেও বাবাকে ভোলেননি সাকারিয়া। বরং, ফিঞ্চকে আউট করার পরেই তাঁর মনে পড়েছে বাবার কথা। আন্তর্জাতিক কোনও ব্যাটারের উইকেট নেওয়ার পরামর্শের কথা। তাই তিনি অজি ব্যাটারকে আউট করার সাফল্য উৎসর্গ করেছেন প্রয়াত বাবাকেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...